বাংলাদেশ তরুণ লেখক পরিষদের কেন্দ্রীয় কমিটির সভা

বাংলাদেশ তরুণ লেখক পরিষদের কেন্দ্রীয় কমিটির সভা তোপখানা রোডে পল্টন রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন পরিষদের প্রধান উপদেষ্টা জনাব মোস্তফা আলমগীর রতন ও উপদেষ্টা জনাব দেবাশিষ ভট্টাচার্য। এছাড়াও কেন্দ্রীয় পরিষদের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় একুশে গ্রন্থমেলা ২০১৯ সালে তরুণ লেখকদের আত্মপ্রকাশ সম্পর্কে আলোচনা করা হয়। ৩-৫ সদস্যের একটি…

বাংলাদেশ তরুণ লেখক পরিষদের কেন্দ্রীয় কমিটির সভা তোপখানা রোডে পল্টন রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়।
সেখানে উপস্থিত ছিলেন পরিষদের প্রধান উপদেষ্টা জনাব মোস্তফা আলমগীর রতন ও উপদেষ্টা জনাব দেবাশিষ ভট্টাচার্য। এছাড়াও কেন্দ্রীয় পরিষদের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় একুশে গ্রন্থমেলা ২০১৯ সালে তরুণ লেখকদের আত্মপ্রকাশ সম্পর্কে আলোচনা করা হয়। ৩-৫ সদস্যের একটি প্রকাশনা কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। এই কমিটির প্রধান থাকবেন উপদেষ্টা জনাব দেবাশিষ ভট্টাচার্য। অন্যান্য সদস্যদের নাম পরবর্তীতে প্রকাশ করা হবে। প্রকাশনা প্রতিষ্ঠান তরফদার প্রকাশনীর পৃষ্ঠপোষকতায় তরুণ লেখকদের আত্মপ্রকাশ ঘটবে এই কমিটির মাধ্যমে। সেরা তরুণ লেখক পুরস্কার ২০১৯ অনুষ্ঠান কর্মসূচি নীলফামারী জেলা বিবেচনাধীন রাখা হয়েছে।
সাহিত্যাঙ্গন জমজমাট করতে সাহিত্যিকদের আগমনে উন্মুক্ত একটি মঞ্চ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন ঘোষণা করা হয়। প্রতি মাসের শেষ শুক্রবার উপদেষ্টা ও লেখকদের অবারিত সাক্ষাতে ভরে উঠবে মধুর ক্যান্টিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত সবুজ চত্বরে বসে থাকছে সাহিত্য ও সংস্কৃতি নিয়ে আলোচনা। এছাড়াও থাকছে তরুণ লেখক সদস্যদের বিভিন্ন সমস্যা সমাধানের পরামর্শ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।

Related posts

বাংলাদেশ তরুণ লেখক পরিষদের উপদেষ্টার সাথে প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ, পরে সংস্কৃতি মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা

মাগুরা প্রতিনিধি: বাংলাদেশ তরুণ লেখক পরিষদের উপদেষ্টা জনাব দেবাশীষ ভট্টাচার্য আজ শনিবার সকাল ৮টায় মাগুরা শহরের আল নেয়ামা আবাসিক হোটেলে…

Read more

তরুণ লেখক জামালের হাতে বই তুলে দিলেন বসুন্ধরা শুভসংঘ

নিউজ ডেক্স।। লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর গ্রামে বেশ কয়েক বছর আগে চালু হয় সারপুকুর যুব ফোরাম পাঠাগার। ‘বইপাগল’ হিসেবে পরিচিত…

Read more

শীঘ্রই প্রকাশ পেতে যাচ্ছে বাংলাদেশ তরুণ লেখক পরিষদের মুখপত্র “সাহিত্য সাম্প্রতিক”

ডেক্স রিপোর্ট।। দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ পেতে যাচ্ছে বাংলাদেশ তরুণ লেখক পরিষদের মুখপত্র “সাহিত্য সাম্প্রতিক”। নড়াইল জেলা কমিটির বাস্তবায়নে প্রকাশ…

Read more

Leave the first comment