শহিদুল ইসলাম ফরিদি সভাপতি ও বিজন হালদারকে সাধারণ সম্পাদক করে মোট ১৫ সদস্যের বাংলাদেশ তরুণ লেখক পরিষদের মাগুরা জেলা শাখার একটি পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। আজ ১৮ জুলাই ২০১৮ দুপুর ১টায় পরিষদের প্রচার ও প্রকাশনা বিভাগ থেকে মাগুরা জেলা কমিটির এ অনুমোদন দেয়া হয়। অনুমোদনপত্রে স্বাক্ষর করেন কেন্দ্রীয় সভাপতি আশিকুল কায়েস ও সাধারণ সম্পাদক উম্মে হানি মেঘলা।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ সভাপতি- শেখ কামরুল আক্তার, সহ সভাপতি- মোঃ টিটো মোল্যা, সাংগঠনিক সম্পাদক-কেএস সাদিয়া জামান, যোগাযোগ ও ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক- মোঃ সুমন, সাহিত্য বিষয়ক সম্পাদক- শচীন্দ্রনাথ বিশ্বাস, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক- শম্ভু মৈত্র, অর্থ বিষয়ক সম্পাদক- দিপ্তী বৈরাগী, সহ অর্থ বিষয়ক সম্পাদক- মোসাঃ শিরিনা খাতুন, নারী বিষয়ক সম্পাদক- বৃষ্টি মিনা, কলেজ বিষয়ক সম্পাদক- চিন্ময় কুন্ডু, প্রচার বিষয়ক সম্পাদক- মোঃ শিমুল মোল্যা, প্রকাশনা বিষয়ক সম্পাদক- সুচন্দন গয়ালী। উপদেষ্টা- মোঃ দেলোয়ার খান রিপন।
আশিকুল কায়েস বলেন, মাগুরা জেলা শিক্ষা-দীক্ষা, মেধা ও খ্যাতি অর্জনের দিক থেকে অনেকদূর এগিয়ে এটা সবসময়ই প্রমাণিত। এই সফলতাকে ধরে রাখতে মাগুরা জেলার তরুণ প্রজন্মকেই এগিয়ে আসতে হবে যাতে ভবিষ্যতের অর্জন আরও শক্তিশালী হয়। বিকশিত সমাজ বিনির্মাণ ও আগামী প্রজেন্মর উজ্জ্বল সম্ভবনার দ্বার উন্মোচন করতে তরুণ লেখক পরিষদকেই দায়িত্ব নিতে হবে।
তরুণ লেখক পরিষদ মাগুরা জেলা শাখায় শহিদুল ইসলাম সভাপতি ও বিজন হালদার সাধারণ সম্পাদক
শহিদুল ইসলাম ফরিদি সভাপতি ও বিজন হালদারকে সাধারণ সম্পাদক করে মোট ১৫ সদস্যের বাংলাদেশ তরুণ লেখক পরিষদের মাগুরা জেলা শাখার একটি পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। আজ ১৮ জুলাই ২০১৮ দুপুর ১টায় পরিষদের প্রচার ও প্রকাশনা বিভাগ থেকে মাগুরা জেলা কমিটির এ অনুমোদন দেয়া হয়। অনুমোদনপত্রে স্বাক্ষর করেন কেন্দ্রীয় সভাপতি…

Related posts
ভয়াবহ বন্যা ।। শহীদুল ইসলাম ফরিদী ।।
আষাঢ়-শ্রাবণে বৃষ্টি বর্ষা কণ্যাবাংলার উত্তরাঞ্চল ভয়াবহ বন্যা।অশুভ বার্তা দেশের তরে২০১৭ খ্রিঃ সাল বাংলার ঘরে ঘরে।দেশের জনগণ বাংলাদেশের সৈনিকবন্যার্তদের তরে সেবা…
সর্বগান ॥ আশিকুল কায়েস ॥
যত দিন যায়- মনের গহীনে বাসাবাঁধা প্রাণের পাখিটা নিরাশার বাঁকে চাই। আমি যে পড়েছি হতভাগাদের দলেঅবুঝ মন লুটোপুটি খাই মায়ের…
কিশোরীর প্রেম ।। সাবিরা সুলতানা ।।
দ্বাদশী কিশোরী যখন আমি, ছিলাম তখন একা। যাত্রা পথে চিত্রার তীরে তাহার সনে দেখা । জিজ্ঞাসিলো আমার কাছে, “কি গো…
