দ্বাদশী কিশোরী যখন আমি,
ছিলাম তখন একা।
যাত্রা পথে চিত্রার তীরে
তাহার সনে দেখা ।
জিজ্ঞাসিলো আমার কাছে,
“কি গো তোমার নাম?”
তাহার কথার জবাব দিতে
আমি শুধুই হাসিলাম।
প্রথম দেখায় আমায় বোধহয়
লাগলো তাহার ভালো।
বললো আমায় অনুনয় করে,
“কথা আছে চলো।”
এই ভাবে দুজনার মাঝে
অনেক কথা হলো।
সেই লগ্নেই ছেলেটি
আমার প্রেমে পড়ে গেল।
গান গেয়ে সেই ছেলেটি
পেয়েছিল অনেক খ্যাতি ।
গানের প্রেমে পাগল হয়ে
প্রেমের মালা গাঁথি।
অবশেষে ছেলেটি আমার
মন ভাঙ্গিয়া দিলো।
সেদিন থেকে জীবন আমার
হলো এলোমেলো ।
মহিলা বিষয়ক সম্পাদক, বাংলাদেশ তরুণ লেখক পরিষদ

