সুখের সন্ধানে ।। সাবিরা সুলতানা ।।

তব নয়নে অশ্রু কেন,কেন তুমি নিথর? দিয়েছে কেউ গালি,নাকি করেছে প্রহার? মুছে ফেল আজ তব নয়নের শ্রাবণধারা। কাঁদিয়া আত্মহারা হবার নহে এ ধরা। তব অশ্রুর মূল্য হেথায় অতি নগণ্য, আসবেনা কেহ তব অশ্রু মুছাইবার জন্য। চেয়ে দেখ,চারিদিকে কান্না আর হাহাকার, সাধ্য আছে তব, ওদের জন্য কিছু করার। আপন মুখের গ্রাসে…

তব নয়নে অশ্রু কেন,কেন তুমি নিথর?
দিয়েছে কেউ গালি,নাকি করেছে প্রহার?
মুছে ফেল আজ তব নয়নের শ্রাবণধারা।
কাঁদিয়া আত্মহারা হবার নহে এ ধরা।
তব অশ্রুর মূল্য হেথায় অতি নগণ্য,
আসবেনা কেহ তব অশ্রু মুছাইবার জন্য।
চেয়ে দেখ,চারিদিকে কান্না আর হাহাকার,
সাধ্য আছে তব, ওদের জন্য কিছু করার।
আপন মুখের গ্রাসে ওদের ক্ষুধা মেটাও,
যে টুকু ক্ষুধার জ্বালা তব উদরে জ্বালাও।
অতি দুঃখেও নিজেকে কখনো ভেবনা দুঃখী,
অপরের সুখে আপনাকে ভেবে নিও সুখী।
দেখবে সেদিন কষ্ট গুলো গিয়েছে হারিয়ে,
অশ্রুরা সব লাজে নিজেকে রেখেছে লুকিয়ে।
অশ্রুর ভাষা গভীর অর্থবহ হবে সেদিন,
তব অশ্রু অন্যের স্বার্থে বিলীন হবে যেদিন।

 

মহিলা বিষয়ক সম্পাদক, বাংলাদেশ তরুণ লেখক পরিষদ

Related posts

তরুণ লেখক পরিষদ মাগুরা জেলা শাখায় শহিদুল ইসলাম সভাপতি ও বিজন হালদার সাধারণ সম্পাদক

শহিদুল ইসলাম ফরিদি সভাপতি ও বিজন হালদারকে সাধারণ সম্পাদক করে মোট ১৫ সদস্যের বাংলাদেশ তরুণ লেখক পরিষদের মাগুরা জেলা শাখার…

Read more

ভয়াবহ বন্যা ।। শহীদুল ইসলাম ফরিদী ।।

 আষাঢ়-শ্রাবণে বৃষ্টি বর্ষা কণ্যাবাংলার উত্তরাঞ্চল ভয়াবহ বন্যা।অশুভ বার্তা দেশের তরে২০১৭ খ্রিঃ সাল বাংলার ঘরে ঘরে।দেশের জনগণ বাংলাদেশের সৈনিকবন্যার্তদের তরে সেবা…

Read more

সর্বগান ॥ আশিকুল কায়েস ॥

যত দিন যায়- মনের গহীনে বাসাবাঁধা প্রাণের পাখিটা নিরাশার বাঁকে চাই। আমি যে পড়েছি হতভাগাদের দলেঅবুঝ মন লুটোপুটি খাই মায়ের…

Read more

Leave the first comment