ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি হলেন মামুন ফরাজী

ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) নির্বাচনে নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের সিনিয়র সাব এডিটর মামুন ফরাজী। মামুন ফরাজী তার পেশাগত জায়গা থেকে তরুণ লেখকদের লেখার প্রতি উদ্বুদ্ধ করতে নিজেকে আত্মনিয়োগ করেছেন। পাশাপাশি দ্বায়িত্ব পালন করেছেন বাংলাদেশ তরুণ লেখক পরিষদের উপদেষ্টা হিসেবে। সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন আমাদের সময়ের আবুল…

ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) নির্বাচনে নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের সিনিয়র সাব এডিটর মামুন ফরাজী। মামুন ফরাজী তার পেশাগত জায়গা থেকে তরুণ লেখকদের লেখার প্রতি উদ্বুদ্ধ করতে নিজেকে আত্মনিয়োগ করেছেন। পাশাপাশি দ্বায়িত্ব পালন করেছেন বাংলাদেশ তরুণ লেখক পরিষদের উপদেষ্টা হিসেবে।

সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন আমাদের সময়ের আবুল হাসান হৃদয়।

২৫ জানুয়ারী জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সকাল ৯টা থেকে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়।

যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জাওহার ইকবাল খান, কোষাধ্যক্ষ পদে অলক বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সামসুল আলম সেতু, দপ্তর সম্পাদক মনির আহমেদ জারিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলমগীর কবির, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে লাবিন রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে তৌফিক অপু।

এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন আনজুম আরা শিল্পী।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন ফারজানা জবা, জাফরুল আলম, আবদুর রহমান খান, আমিনুল রাণা, আ. হ. ম ফয়সাল, মো. মনির হোসেন, মো. ফখরুদ্দীন মুন্না, নাঈম মাশরেকী, আবু জাফর সাইফুদ্দীন, মোহাম্মদ আবদুল অদুদ, মো. সাফায়েত হোসেন।

এর আগে নির্বাচনে সভাপতি প্রার্থী হিলালী ওয়াদুদ চৌধুরীর মৃত্যুতে ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) নির্বাচন পিছিয়ে দেয়া হয়। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ১৬ জানুয়ারি এ নির্বাচন হওয়ার কথা ছিল।

Related posts

জাওয়ায়েদ সোহেল পেলেন সেরা তরুণ লেখক সম্মাননা

ডেক্স রিপোর্ট।। অনলাইন জাতীয় কবিতা উৎসব ২০২৩-২৪ সেশনের সেরা তরুণ লেখক সম্মাননা (তৃতীয় পুরস্কার) প্রদান করা হয়। পুরস্কারটি গ্রহণ করেন…

Read more

কবিতা প্রতিযোগিতায় সেরা তরুণ লেখক ও পাঠকপ্রিয়তা পুরস্কার পেলেন নড়াইলের কবি উজির আলী

তরুণ লেখকদের প্রতিভা বিকাশে অনলাইন কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় সারাদেশে পাঠক প্রিয়তায় সেরা হয়েছেন নড়াইলের কবি উজির আলী। এ উপলক্ষে বাংলাদেশ…

Read more

সদস্য ফরম

https://bdtorunlakhok.blogspot.com/p/blog-page_24.html

Read more

Leave the first comment