বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বাংলাদেশ তরুণ লেখক পরিষদের সাধারণ সম্পাদক উম্মে হানি মেঘলা। ঢাকার বংশালের পুরাতন বাসিন্দা তিনি। গ্রামীন সীমের টেরিটরি অফিসার জনাব সাগর এর সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। গত ০৮ জানুয়ারি বংশালের স্থানীয় দারুল হাদিস মাদরাসার বিবাহ সেন্টারে আনুষ্ঠানিকভাবে তাদের বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়।
আশির্বাদ ও দোয়া করতে বাংলাদেশ তরুণ লেখক পরিষদের প্রধান উপদেষ্টা ও রাজনীতিবিদ জনাব মোস্তফা আলমগীর রতন এসময় উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন উপদেষ্টা ও পূবালী ব্যাংকের এজিএম জনাব দেবাশিস ভট্টাচায্য, সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবি জনাব মোঃ মাযহারুল আনোয়ার টিটু ও এসপি মোঃ রবিউল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ তরুণ লেখক পরিষদের প্রতিষ্ঠাতা জনাব আশিকুল কায়েস, সহ সাধারণ সম্পাদক জনাব শাহজাহান মিয়া, সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ আতিকুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য জনাব রাইসুল ইসলাম রিফাত, মীর জয়, মোঃ আব্দুল হালিম, মোঃ হাসান তালুকদার, মোঃ সাইফ শাহীন ও মোঃ সোহেল হোসেন, সিনথিয়া প্রমুখ।





