মিনতি।। সৈকত কানন ।। কর ধরি করি মিনতি সহসাই মোরে নিও না তুলি বাঁচিবার স্বাদ আরও আছে আরও কত বাকি করিতে তব- স্তুতি।  এ সময়,অ-সময় করি কতদিন করিলাম পারি সে দেনা করিতে শোধ আজ তব পা ধরি। এ চন্দ্র,নক্ষত্র,রবি তুমি গড়িয়াছ মোর লাগি আমি নাহি পারিলাম শোধিতে- ঋণ এ বোঝা যে বড় ভারী। কি করিয়া দিব পাড়ি বোঝা লয়ে অনন্ত…

মিনতি

।। সৈকত কানন ।।

কর ধরি করি মিনতি 
সহসাই মোরে নিও না তুলি বাঁচিবার স্বাদ আরও আছে আরও কত বাকি করিতে তব- স্তুতি। 
 এ সময়,অ-সময় করি 
কতদিন করিলাম পারি 
সে দেনা করিতে শোধ 
আজ তব পা ধরি। 
এ চন্দ্র,নক্ষত্র,রবি 
তুমি গড়িয়াছ মোর লাগি 
আমি নাহি পারিলাম শোধিতে- ঋণ
এ বোঝা যে বড় ভারী। 
কি করিয়া দিব পাড়ি 
বোঝা লয়ে অনন্ত পথ বৈরী। সুযোগ দাও গো শোধিতে ঋণ -এই মিনতি করি।

ক্ষ্যাপা 
।। সৈকত কানন।। 
ক্ষ্যাপা মোর আঁটুনি বাঁধন 
আজ খুলে দে,আজ খুলে দে- জগত জুড়ে ঐ বহ্নিশিখায় দু:খীর তরে জ্বলতে আমায় দে। 
 ক্ষ্যাপা মোর রুদ্ধ দ্বার 
আজ খুলে দে,আজ খুলে দে- জ্বলছে মা যে বুভুক্ষাদের 
ঐ নিক্ষিপ্ত অগ্নি ক্রোধে। 
 ক্ষ্যাপা তুই দেখনা চেয়ে- 
মরু হতে ঐ জল তরঙ্গে 
সমতল হতে ঐ বন্ধুর অঙ্গে 
ঝড় হানিছে জননীর সন্তানেরে। 
জননী যে আমার আলাভোলা ভালবাসা ছাড়া কিছু বুঝেনা। তবু পুড়ে কেন সে 
ঘৃনার ঐ তপ্ত গালা-অনলে? 
ক্ষ্যাপা মোরে আজ ছেড়ে দে- দেখি জননীর জ্বলা গতরে 
পারি কিনা শান্তি দিতে ভালবাসার এই অশ্রুজল- ছিটিয়ে।

যদি ভালবাসা নাহি দাও
।। সৈকত কানন ।।

 যদি ভালবাসা নাহি দাও 
ভালবাসা নাহি তবে চাই গো 
যাতনা যদি দিতে চাও 
দাও,দু-হাত ভরিয়া দাও গো। 

তোমার যতনে দেয়া যাতনায় 
পিষে মিশিব ধুলোয় 
মাড়িয়ে সে পথের ধুলো 
যদি তবু তুমি যাও গো। 

তুমি যত ব্যাথা দাও 
যত তিরস্কার পার,নাও করে নাও 
নাহি তবু ফুটিবে আর্তবুলি 
যদি তুমি তবু সুখ পাও গো।

 বিষণ্ণ মনে,সজল নয়নে 
যদি কভু আসি, দেখিতে হাসি 
দিওনা সেদিন অন্তত তাড়িয়ে 
সহাস্যবদন দেখিতে একবার দিও গো

আমার অস্তিত্ব,আমি বাংলাদেশি
।। সৈকত কানন।।

আমি বাংলাদেশ-এ বিশ্বাসী 
আমি বাঙ্গালি, আমি বাংলাদেশি। 
আমি বাংলা-য় বিশ্বাসী 
আমি স্বাধীন বাংলা ভাষাবাসী। 
আমি মুজিব-এ বিশ্বাসী- 
মুজিব মানে আজও অসহায়ের স্বস্তি। 

আমি দেশপ্রেম-এ বিশ্বাসী 
চাই সন্ত্রাসবাদের সমাপ্তি। 
আমি সর্ব-ধর্ম-ঐক্যে বিশ্বাসী 
সাম্প্রদায়িকতা যাক ধূলোয় মিশি। 

আমি চির সবুজে বিশ্বাসী- 
চাই না কভু রক্তস্রোতে ভাসি। 
আমি কবিত্বে বিশ্বাসী- 
কবিতা জন্মাক রাশি রাশি। 

আমি স্বপ্নে বিশ্বাসী – 
এ দেশ আমার হবে একদিন স্বপ্নময়ী। 
আমি মুক্তিযুদ্ধে বিশ্বাসী – 
এ যুদ্ধ চলবে শাশ্বত মুক্তি অবধি। 
আমি আমার অস্তিত্বে বিশ্বাসী – 
আমার অস্তিত্ব,আমি বাংলাদেশি।

ঝুম বরষা 
।। সৈকত কানন ।।

ঘন বারী বরষায় 
 হৃদয়ের সীমানায় 
বাজে এ কোন নিক্বণ? 
ছেড়ে শৃঙ্খল 
যেতে চায় মন- 
দূরান্তের বারীকুয়াশায়। 

ঝনঝন, শনশন 
 হৃদয়ে লাগে কাঁপন, 
মুক্তির স্বাদে,ভরা প্লাবনে 
দূর তরুণীর সঙ্গ যাপনে 
বাসনা জাগে আজ বদ্ধ হিয়ায়! 

রবি আজ হাসিতে বিমুখ 
লভিতে বারীসুখ, 
আতপ্ত গা ভেজাবে 
তাই,লুকায়েছে ঘন মেঘে। 
এ কেমন লিপ্সা জাগিল 
মনে তাঁর আজিকায়? 

বৃক্ষরাজি চেয়ে থাকে- 
ধূলোর চাপা হতে 
কবে ফুটিবে সবুজ 
তার পত্র পটে। 
তার ইচ্ছেও হতেছে পূরন 
আজ এ বেধুন বরষায়। 

কত স্মৃতি কত মায়া 
হৃদয়ে আজি দিল দোলা। 
বর্ষা নাহি সহিতে পারি 
এ ক্ষনে-ই হারিয়েছি প্রেমী! 
আজ কেন মন মজিল 
ফের তবে ঝুম বরষায়? 

সৈকত কানন, সদস্য, বাংলাদেশ তরুণ লেখক পরিষদ, শহীদ তিতুমীর কলেজ, ঢাকা। 

Related posts

প্রশ্নপত্র ফাঁস রোধে মোহাম্মদ সোহেল এর কতিপয় পরামর্শ

প্রশ্নপত্র ফাঁসের হাত থেকেরেহাই পেতে আমার চিন্তা বা ভাবনা উপস্থাপনা করছি।১.একটি বাক্সে প্রশ্নের সিলগালা খাম টি রাখা থাকবে।২.বাক্সের মুখ আধুনিক…

Read more

বিরহ যন্ত্রণা ।। মোঃ লোকমান হোসেন শিশির ।।

বিরহ যন্ত্রণায় ক্ষণিকের আনন্দ ঘনভূত আমার জীবনক্লান্ত-শিক্ত অশ্রু আমার খোঁজে কার আশ্রয়-ভূবন ঘুরিয়া নাহি পেলাম নাহি পেলাম সুখ,আহা বারবার টানে…

Read more

বর্তমান আমি ।। মেহেদি হাসান ।।

অতীত আমি গেছি ভুলিমনের সুখে নিরাই ইরি।মাটিতে হাঁটু ফেলিমাথাটা নিচু করিমাটিটা খামচি ধরিআগাছাগুলো ফেলছি তুলি।ক্লান্তি তখন আসে ঘিরিহারানো দিনের গানগাইতে…

Read more

Leave the first comment