নিজস্ব প্রতিবেদক ।। বাংলাদেশ তরুণ লেখক পরিষদের মাগুরা জেলা কমিটির উদ্যোগে মাগুরা জেলার সাহিত্য বিষয়ক সম্পাদক শচীন্দ্রনাথ বিশ্বাসের নিজ বাসভবনে এক জরুরী সভা ১১ জুন তারিখ ২০১৬ তারিখে অনুষ্ঠিত হয়। সভায় বুনাগাতী ডিগ্রী কলেজের নবীন বরণ অনুষ্ঠানে পরিষদের ভূমিকা শীর্ষক আলোচনা করা হয়। এছাড়াও মাগুরা জেলার মোট ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানে পরিষদের কার্যক্রম পরিচালনা ও দেওয়াল পত্রিকা প্রণয়নের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ তরুণ লেখক পরিষদের কেন্দ্রীয় সভাপতি আশিকুল কায়েস, মাগুরা জেলার সাধারণ সম্পাদক টিটো মোল্যা, সাংগঠনিক সম্পাদক ও বিদ্যাকোষ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কামাল শাহরিয়ার, সাহিত্য সম্পাদক ও রেডিও বেতার খুলনার আবৃত্তিকার শচীন্দ্রনাথ বিশ্বাস, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও জাতীয় ধারাভাষ্যকর শম্ভু মৈত্র, প্রচার সম্পাদক সোহেল রানা, বুনাগাতী ডিগ্রী কলেজের সহ সভাপতি দোলন নিয়োগী সহ প্রমুখ নেতৃবৃন্দ।
সভা শেষে মাগুরা জেলার সাহিত্য বিষয়ক সম্পাদক শচীন্দ্রনাথ বিশ্বাসের পারিবারিক উদ্যোগে ইফতারের ব্যবস্থা করা হয়।
