তরুণ লেখক পরিষদের সদস্য অনিক আহমেদ এর রেকর্ড গড়া শুধু সময়ের ব্যাপার

অনিক আহমেদতরুণ লেখকদের প্রস্তুতিকরণ এবং লেখা নির্বাচন করে একুশে গ্রন্থমেলায় অবস্থান নিতে বাংলাদেশ তরুণ লেখক পরিষদ খুবই জোরালোভাবে কাজ করে যাচ্ছে। ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যে প্রকাশনার কাজ শেষ করবেন বলে বাংলাদেশ তরুণ লেখক পরিষদের সভাপতি আশিকুল কায়েস নিশ্চিত করেছেন। যৌথ কবিতার বইয়ে তরুণ কবি হিসেবে আত্মপ্রকাশ ঘটবে প্রায় দুই ডজন…

অনিক আহমেদ
তরুণ লেখকদের প্রস্তুতিকরণ এবং লেখা নির্বাচন করে একুশে গ্রন্থমেলায় অবস্থান নিতে বাংলাদেশ তরুণ লেখক পরিষদ খুবই জোরালোভাবে কাজ করে যাচ্ছে। ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যে প্রকাশনার কাজ শেষ করবেন বলে বাংলাদেশ তরুণ লেখক পরিষদের সভাপতি আশিকুল কায়েস নিশ্চিত করেছেন। 
যৌথ কবিতার বইয়ে তরুণ কবি হিসেবে আত্মপ্রকাশ ঘটবে প্রায় দুই ডজন তরুণ লেখক সদস্যদের। এখনও বইটির নাম নির্ধারণ করা হয়নি। তবে জানা যায় লেখকদের মতের উপর ভিত্তি করে এবং রুচিশীল ও মানসম্মত নাম ব্যবহার করবে এই যৌথ বইটিতে। উল্লেখ্য যে, গত একুশে গ্রন্থমেলা ২০১৫তে প্রকাশিত যৌথ কবিতার বই ‘কাব্যরস’ ও গ্রন্থমেলা ২০১৬তে প্রকাশিত ‘অভিলাষ’ লেখকদের মতের উপর ভিত্তি করে নামকরণ করা হয়। 
বাংলাদেশ তরুণ লেখক পরিষদের পাবনা জেলার সভাপতি অনিক আহমেদ এর কবিতা থাকবে এই বইটিতে। তার লেখা কবিতা অন্যদের থেকে সম্পূর্ণ ভিন্ন। যৌথ কবিতা বইয়ের প্রতি লেখক মোট পাঁচটা কবিতা প্রকাশ করার সুযোগ পাচ্ছেন, এক্ষেত্রে অনিক আহমেদ এর কবিতা একটি স্থান পাচ্ছে। তিনি কাহিনীমূলক কবিতা লিখেছেন প্রায় ২০০ (দুই শত) লাইনের উপরে। তাই তরুণ লেখক সদস্যদের মধ্যে তিনি সর্বোচ্চ লাইনের কবিতা লিখে তা প্রকাশ করার মাধ্যমে একপ্রকার রেকর্ডই গড়তে যাচ্ছেন। তার রেকর্ড গড়া শুধু সময়ের ব্যাপার মাত্র। কাঙ্খিত কবিতার বইটি পাওয়া যাবে একুশে গ্রন্থমেলায়।

Related posts

বিগতদিনে তরুণ লেখকরাই এদেশের নতুন পথ দেখিয়েছে আগামীতে তরুণ লেখক পরিষদও এদিকেই এগিয়ে যাবে – মেনন

আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ তরুণ লেখক পরিষদের ২১শে গ্রন্থমেলা প্রকাশনা উপকমিটির উদ্যোগে বাংলা একাডেমীর মোড়ক উন্মোচন মঞ্চে পরিষদের সদস্যদের পাঁচটি…

Read more

তরুণ লেখক পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মিলন ও সাধারণ সম্পাদক জিসান

বাংলাদেশ তরুণ লেখক পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সম্মেলন গত ২৭ জুন ২০১৮ জেলা সদরে অনুষ্ঠিত হয়। সম্মেলন থেকে কমিটির একটি…

Read more

মলয় স্যার পুনরায় সভাপতি ও রাম প্রসাদ বাগচী সাধারণ সম্পাদক নির্বাচিত

রিপোর্ট।। মাগুরা জেলায় বাংলাদেশ তরুণ লেখক পরিষদের বুনাগাতী ডিগ্রী কলেজ শাখায় পুনরায় সভাপতি হলেন বাংলা বিভাগের প্রভাষক মলয় কান্তি মজুমদার …

Read more

Leave the first comment