![]() |
| সৌরভ আলম সাবিদ |
বাংলাদেশ তরুণ লেখক পরিষদের কেন্দ্রীয় সদস্য সৌরভ আলম সাবিদ তরুণ প্রজন্মের এক অনন্য দৃষ্টান্ত। তিনি তরুণদের সাথে কাঁধ মিলিয়ে তারুণ্যের পতাকা উর্দ্ধে তুলে বিজয়ের পথ পাড়ি দিচ্ছে প্রতিনিয়ত। একুশেগ্রন্থমেলা ২০১৬ তে প্রকাশিত ‘ক্লাস অব ক্লাইন’ বইটি পাঠক মহলে ব্যাপক সাড়া ফেলে। তিনি শুধু একজন লেখকই নন একজন স্বনামধন্য মডেলার ও অভিনয় জগতের আর্টিস্ট। দূর্গম অপরিমেয় পথ তিনি মেপে ফেলেছেন খুবই সহজেই।
মায়ের প্রতি ভালোবাসা, রাগ, বিরাগ, অভিমান ও অনুভূতি নিয়ে তিনি আজ রেডিও আমার (৮৮.৪) এ আসছেন অতিথি হয়ে। রাত ৯টা থেকে ১১.৩০ মিনিট পর্যন্ত তিনি শ্রোতাদের সাথে থাকবেন আর বলবেন মাকে নিয়ে শুধুই কথা।




