
বাংলাদেশ তরুণ লেখক পরিষদের বছরকেন্দ্রিক নির্ধারিত সাংগঠনিক কর্মসূচি পালনের জন্য উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে সংগঠনটি। বছর কেন্দ্রিক কি কি কর্মসূচি গ্রহণ করা হবে তা নিয়ে ইতোমধ্যে কেন্দ্রীয় পরিষদে উঠেছে আলোচনার ঝড়। সম্প্রতি সভাপতি আশিকুল কায়েস এর লিখিত বার্তায় সদস্যদের নিকট হতে কর্মসূচি সংক্রান্ত প্রস্তাবের আহ্বান করা হয়েছে। বার্তায় বলা হয় নীতিমালা প্রণয়নের মাধ্যমে জেলা ভিত্তিক কর্মসূচি পালনের নির্দেশনা প্রদান করা যেতে পারে। নির্ধারিত কর্মসূচি থাকলে সংগঠন তার কার্যকারিতার শ্রীবৃদ্ধি পাবে। কর্মসূচি ঠিক করতে আপনাদের প্রস্তাবনা জরুরি।
সদস্যদের নিকট থেকে বিভিন্ন প্রস্তাব গ্রহণের মাধ্যমে পরিচালনা পরিষদে চুলচেরা বিশ্লেষণ হবে। এবং পরবর্তীতে বিলটি পাশ করার জন্য কেন্দ্রীয় সদস্যদের লিখিত বক্তব্য প্রদানের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দুই তৃতীয়াংশ সদস্য এসকল প্রস্তাবে রাজি থাকলে তবেই জেলাভিত্তিক কর্মসূচি নির্ধারিত হবে।


