রিজভী সুলতানা বৃষ্টিকে দেখতে জনতার ভীড়

বাংলাদেশ তরুণ লেখক পরিষদের কেন্দ্রীয় সভাপতির স্ত্রী রিজভী সুলতানা বৃষ্টি গতকাল ১৪ ফেব্রুয়ারি ২০২৩ সন্ধ্যায় গ্যাসের চুলা থেকে কাপড়ে আগুন লেগে মারাত্মক আহত হয়েছেন। ঐ রাতেই মাগুরা সদর হাসপাতালের চিকিৎসক জনাব জাফরিন আক্তারের নিকট দারস্থ হলে অবস্থার অবনতি দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য সার্জন জনাব শফিউর রহমানের নিকট রেফার্ড করেন।…

বাংলাদেশ তরুণ লেখক পরিষদের কেন্দ্রীয় সভাপতির স্ত্রী রিজভী সুলতানা বৃষ্টি গতকাল ১৪ ফেব্রুয়ারি ২০২৩ সন্ধ্যায় গ্যাসের চুলা থেকে কাপড়ে আগুন লেগে মারাত্মক আহত হয়েছেন। ঐ রাতেই মাগুরা সদর হাসপাতালের চিকিৎসক জনাব জাফরিন আক্তারের নিকট দারস্থ হলে অবস্থার অবনতি দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য সার্জন জনাব শফিউর রহমানের নিকট রেফার্ড করেন। বর্তমানে তিনি ইছাখাদা নিজবাসভবনে (বাবার বাড়ি) অবস্থান করছেন। জনাব বৃষ্টির বাম পাশের সমস্ত পিঠজুড়ে ও বাম হাতের কিছু অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৃষ্টিকে একনজর দেখতে বিভিন্ন দূরদুরান্ত থেকে ছুটে আসছে বিভিন্ন শুভাকাঙ্খিরা।

বাংলাদেশ তরুণ লেখক পরিষদের মাগুরা জেলার সাধারণ সম্পাদক জনাব কামরুল আক্তার সহ একটি প্রতিনিধিদল গত ১৮ ফেব্রুয়ারি ইছাখাদায় অবস্থান করেন। এসময় উপস্থিত ছিলেন সহ সভাপতি মোঃ টিটো মোল্যা, সাবেক সাধারণ সম্পাদক বিজন হালদার ও নান্নু মিয়া।

ইতোমধ্যে ১৭ ফেব্রুয়ারি জেলার অর্থ বিষয়ক সম্পাদক দিপ্তি বৈরাগীর একটি প্রতিনিধি দল এসে বৃষ্টির সাথে দেখা করে যায়।

১৬ ফেব্রুয়ারি জেলার সদস্য রুমানের প্রতিনিধিত্বে একটি দল আসে।

১৫ ফেব্রুয়ারি জেলার নির্বাচন কমিশনের সহকারি পরিচালকের প্রতিনিধি দল ইছাখাদায় আসে।

বিভিন্ন সময়ে পরিষদের সদস্য ও তার স্বজনেরা আসছেন।

এছাড়াও দূরদুরান্ত থেকে ফোনে প্রতিনিয়ত খোজ খবর রাখছেন- কেন্দ্রীয় সাধারণ সম্পাদক উম্মে হানি মেঘলা, শাহজাহান, সাইফ শাহীন, অনিক আহমেদ, জীবন ভাই, জিল্লুর রহমান, ফিরোজ কবির, কামাল শাহরিয়ার সহ আরও অনেকে।

Related posts

জাওয়ায়েদ সোহেল পেলেন সেরা তরুণ লেখক সম্মাননা

ডেক্স রিপোর্ট।। অনলাইন জাতীয় কবিতা উৎসব ২০২৩-২৪ সেশনের সেরা তরুণ লেখক সম্মাননা (তৃতীয় পুরস্কার) প্রদান করা হয়। পুরস্কারটি গ্রহণ করেন…

Read more

কবিতা প্রতিযোগিতায় সেরা তরুণ লেখক ও পাঠকপ্রিয়তা পুরস্কার পেলেন নড়াইলের কবি উজির আলী

তরুণ লেখকদের প্রতিভা বিকাশে অনলাইন কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় সারাদেশে পাঠক প্রিয়তায় সেরা হয়েছেন নড়াইলের কবি উজির আলী। এ উপলক্ষে বাংলাদেশ…

Read more

সদস্য ফরম

https://bdtorunlakhok.blogspot.com/p/blog-page_24.html

Read more

Leave the first comment