
বাংলাদেশ তরুণ লেখক পরিষদের কেন্দ্রীয় সভাপতির সহধর্মীনী রিজভী সুলতানা বৃষ্টি গত ১৪ ফেব্রুয়ারি ২০২৩খ্রি. নিজ বাসভবন (বাবার বাড়ী) ইছাখাদায় গ্যাসের চুলা থেকে পরিহিত কাপড়ে অসাবধানবশত আগুন লেগে মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়েছে।
রিজভী সুলতানা বৃষ্টি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন মাগুরার সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী। পাশাপাশি বাংলাদেশ তরুণ লেখক পরিষদের মাগুরা জেলা শাখার আত্মকর্মসংস্থান বিভাগের পরিচালক। বেকার যুবকদের কর্মসংস্থান ও আউটসোসিং এর সুযোগ করে দেয়ার ক্ষেত্রে সবসময় ভূমিকা রেখে চলেছেন।
তার অসুস্থতার সংবাদ শুনে রীতিমত তরুণ লেখকদের পাড়ায় শোকের রোল পড়ে যায়।
বাংলাদেশ তরুণ লেখক পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক উম্মে হানি মেঘলা বৃষ্টির আহত হওয়ার ব্যাপারে কেন্দ্রীয় গ্রুপে নোটিশ প্রদান করেন।
মাগুরা জেলা তরুণ লেখক পরিষদের সভাপতি জনাব শম্ভু মৈত্র জেলা গ্রুপে নোটিশ প্রদান করার পর পরই ছড়িয়ে পড়ে অনলাইন গণমাধ্যম বিভিন্ন সোসাল মিডিয়ায়।


