বাংলাদেশ তরুণ লেখক পরিষদের প্রতিনিধি সভা অনুষ্ঠিত

একুশে গ্রন্থমেলা-২০১৭ তে তরুণ লেখক পরিষদ সদস্যদের বড় অংশ লেখক হিসেবে অংশগ্রহণ করবে                                                                                                                      ……… আশিকুল কায়েস প্রতিনিধি সভা পরবর্তী একংশের ছবিসাংগঠনিক সংবাদ ।।…

একুশে গ্রন্থমেলা-২০১৭ তে তরুণ লেখক পরিষদ সদস্যদের বড় অংশ লেখক হিসেবে অংশগ্রহণ করবে
                                                                                                                      ……… আশিকুল কায়েস
 
প্রতিনিধি সভা পরবর্তী একংশের ছবি
সাংগঠনিক সংবাদ ।। গতকাল ১৯ অক্টোবর বিকেল ৫টায় বাংলাদেশ তরুণ লেখক পরিষদের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সংগঠনের সভাপতি আশিকুল কায়েসের সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। এসভায় দেশের লেখকদের অধিকার প্রতিষ্ঠা ও সাংগঠনিক কার্যক্রমকে আরও বেশি বেগবান করতে ২য় পর্যায়ে বিকল্প সদস্য অংশগ্রহণ, পত্রিকা প্রকাশনা বিষয়ক নীতিমালা, সাংগঠনিক নীতিমালা, একুশে বইমেলায় তরুণ লেখকদের অংশগ্রহণ ও কলেজ বিষয়ক বিভিন্ন সমস্যা সম্পর্কে আলোচনা করা হয়।
আশিকুল কায়েস বলেন, প্রথম পর্যায়ে যে ছয়জন বিকল্প সদস্যে অবস্থান করছেন তারা যেন কেন্দ্রের নির্বাচন অব্দি হাত গুটিয়ে বসে না থাকেন বরং কেন্দ্রের বিভিন্ন সম্পাদকম-লীর পাশাপাশি বিকল্প সদস্যরাও কাজে অংশগ্রহণ করার সুযোগ পাবেন।
তিনি আরও বলেন, তরুণ লেখকদের অধিকার অর্জনে বড় প্লাটফরম হিসেবে একুশে গ্রন্থমেলা কাজ করে সেহেতু  আগামী একুশে গ্রন্থমেলা-২০১৭ তে তরুণ লেখক পরিষদ সদস্যদের বড় অংশ লেখক হিসেবে অংশগ্রহণ করবে।
তিনি আগামী সেপ্টেম্বর মাসে একুশে গ্রন্থমেলায় লেখক পরিষদ সদস্যদের বই প্রকাশের নীতিমালা প্রণয়ন করা হবে বলে আশা প্রকাশ করেন।
প্রতিনিধি সভায় কেন্দ্র থেকে উপস্থিত ছিলেন- সংগঠনের সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান হাসান, কলেজ বিষয়ক সম্পাদক উম্মে হানি মেঘলা, সহ কলেজ বিষয়ক সম্পাদক শাওন ফারাজি, দপ্তর সম্পাদক মহসিন মিয়া, বিকল্প সদস্য আব্দুল আলীম, কামাল শাহরিয়ার, শাহেদ রাইয়ান। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কবি নজরুল কলেজ, শেখ বোরহানুদ্দিন পোস্ট গ্রাজ্যুয়েট কলেজ, শহীদ তিতুমীর কলেজ, সিটি ইউনিভার্সিটি ও ঢাকা কলেজের তরুণ লেখক পরিষদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Related posts

বিগতদিনে তরুণ লেখকরাই এদেশের নতুন পথ দেখিয়েছে আগামীতে তরুণ লেখক পরিষদও এদিকেই এগিয়ে যাবে – মেনন

আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ তরুণ লেখক পরিষদের ২১শে গ্রন্থমেলা প্রকাশনা উপকমিটির উদ্যোগে বাংলা একাডেমীর মোড়ক উন্মোচন মঞ্চে পরিষদের সদস্যদের পাঁচটি…

Read more

তরুণ লেখক পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মিলন ও সাধারণ সম্পাদক জিসান

বাংলাদেশ তরুণ লেখক পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সম্মেলন গত ২৭ জুন ২০১৮ জেলা সদরে অনুষ্ঠিত হয়। সম্মেলন থেকে কমিটির একটি…

Read more

মলয় স্যার পুনরায় সভাপতি ও রাম প্রসাদ বাগচী সাধারণ সম্পাদক নির্বাচিত

রিপোর্ট।। মাগুরা জেলায় বাংলাদেশ তরুণ লেখক পরিষদের বুনাগাতী ডিগ্রী কলেজ শাখায় পুনরায় সভাপতি হলেন বাংলা বিভাগের প্রভাষক মলয় কান্তি মজুমদার …

Read more

Leave the first comment