বৈশাখী হাওয়া ফিসফিসিয়ে
বলে আমার কানে,
কবিতায় যেন আমি,
সাগরিকা ‘র কথা লিখি –
প্রিয়তমার টানে।।
সুকণ্ঠী এক পাখি আমায়
গান গেয়ে জানায়-
প্রতি সন্ধায়,
সাগরিকা ‘র কথা অবশ্য ‘ই
লিখবা তুমি,
তোমার কবিতায়।
কোথথেকে এক উঠকো পথিক
বলে গেলো মৃদু স্বরে-
আমার কবিতায় যেন আমি
সাগরিকা ‘র সব কথা লিখি,
স্মরণে রেখে, প্রিয়তমারে।।
কেন্দ্রীয় সদস্য, বাংলাদেশ তরুণ লেখক পরিষদ , রাজশাহী বিশ্ববিদ্যালয়

