মহিয়সি নারী ।। আশিকুল কায়েস ।।

আমি তোমাকে দেখেছিলাম একদিন- আভা আভা অন্ধকারে ঢাকা কোন এক সন্ধ্যায়, তুমি যে এক মহিয়সি নারী- তোমাকে আমি ঠিকই চিনেছিলাম। মনের হিয়ায় একটি তরী ভাসিয়েছিলাম- তরিটির নাম দিয়েছিলাম স্বপ্ন, স্বপ্ন দেখতে দেখতে কখন যে বিভর হয়েছিলাম- চলনে বলনে তুমি তুমি আর শুধুই তুমি। মনের গহীন সাগরের বক্ষে পাল তোলা তরী-…

আমি তোমাকে দেখেছিলাম একদিন-
আভা আভা অন্ধকারে ঢাকা কোন এক সন্ধ্যায়,
তুমি যে এক মহিয়সি নারী-
তোমাকে আমি ঠিকই চিনেছিলাম।

মনের হিয়ায় একটি তরী ভাসিয়েছিলাম-
তরিটির নাম দিয়েছিলাম স্বপ্ন,
স্বপ্ন দেখতে দেখতে কখন যে বিভর হয়েছিলাম-
চলনে বলনে তুমি তুমি আর শুধুই তুমি।
মনের গহীন সাগরের বক্ষে পাল তোলা তরী-
ভেসে চলেছে অজানার সৃষ্টির সন্ধানে,
ঘাত প্রতিঘাতকে সহ্য করে এগিয়ে চলা যার কাজ-
ছুটে চলেছে অন্তহীনা যৌবন নিয়ে।
অবশেষে পেলাম তোমায়-
কোন একদিনের সারাটা বিকেল সারাটা দুপুর,
তোমার দিকে চেয়ে থাকা অন্তহীন সুধা-
মনের বেড়াজাল ছিন্ন করার শক্তি শুধু আমারই ছিল।
সাগরে উত্তাল ঢেউয়ে জেগে উঠেছিলাম আমি-
জলচ্ছ্বাসে গ্রাস করা ছিন্ন ভিন্ন পাল,
সাগরের সর্বনাশা যৌবনা অন্তহীনা সুধা আমায় ভঙ্গুর করি
জেগে দেখি তুমি যে পাশে আমার মহিয়সী নারী।

আশিকুল কায়েস, সভাপতি, বাংলাদেশ তরুণ লেখক পরিষদ

Related posts

হাঁড় ।। শচীন্দ্রনাথ বিশ্বাস ।।

আমার বয়স আজ আঠাশএকাত্তরের উৎকণ্ঠায় আমার কান্না শোনেনি কেউ সেদিন২৫ শে মার্চের বিষাক্ত রাতের আগুনে জন্মতারিখের পঞ্জিকা ভশ্মে মিশেছে।নয়’মাস পরে…

Read more

চেনা-অচেনা ।। কে. এস. সাদিয়া জামান ।।

পৃথিবীর বুকে মানুষ আছে কতআকাশে হয়তো তাঁরাও নেই তত,মানুষের ভিড়ে পড়ে চেনা বড় দায়কোনটা আসল কোনটা নকল বোঝা মুশকিল।কত মানুষ…

Read more

চিত্রা পাড়ের মেয়ে ।। ফিলিমা নাজনীন মিরা ।।

হে মোর বাল্য সাথী, চির বহমান স্রোতস্বিনী; আঁকাবাঁকা পথে চলিছ বহিয়া শান্ত উদাসিনী। দুর শহরে বসিয়া আজ ভাবিতেছি তব কথা;…

Read more

Leave the first comment