মাগুরা জেলা তরুণ লেখক পরিষদে নবনির্বাচিত নেতৃবৃন্দ

যশোর অফিস: বাংলাদেশ তরুণ লেখক পরিষদ মাগুরা জেলা শাখার ৩য় কাউন্সিলে শম্ভু মৈত্র সভাপতি ও হুসাইন আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। শুক্রবার ২৭ নভেম্বর মাগুরা সদরে কুল্লিয়া বাজারে সংগঠনের জেলা কার্যালয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। মোট ১৪০ জন ভোটারের স্বত:স্ফুর্ত অংশগ্রহণের মধ্যে দিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে এ কাউন্সিল অধিবেশন সম্পন্ন করা…

যশোর অফিস: বাংলাদেশ তরুণ লেখক পরিষদ মাগুরা জেলা শাখার ৩য় কাউন্সিলে শম্ভু মৈত্র সভাপতি ও হুসাইন আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। শুক্রবার ২৭ নভেম্বর মাগুরা সদরে কুল্লিয়া বাজারে সংগঠনের জেলা কার্যালয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। মোট ১৪০ জন ভোটারের স্বত:স্ফুর্ত অংশগ্রহণের মধ্যে দিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে এ কাউন্সিল অধিবেশন সম্পন্ন করা হয়। নির্বাচন উপকমিটির তত্ত্বাবধানে সকাল সাড়ে ৯ থেকে বিকাল সাড়ে ৪ পর্যন্ত ভোটাররা তাদের ভোটাধিকার নিশ্চিত করেন। নিরপেক্ষতার স্বার্থে সঠিক ভোট ১১০ ও ৩০টি ভোট বাতিল বলে গণ্য করা হয়।
জাতীয় ধারাভাষ্যকার জনাব শম্ভু মৈত্র ৮৫টি ও হুসাইন আহমেদ ৫৪টি ভোট পেয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বিজয় লাভ করেন।
নির্বাচন উপকমিটির প্রধান সমন্বয়ক জনাব দেবাশিস ভট্টাচার্য্য এর নির্দেশনায় ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করেন সহকারি সমন্বয়ক আশিকুল কায়েস, নির্বাচন উপকমিটির সদস্য সেলিম হোসেন, জেলা ইনচার্জ হাসান তালুকদার, নির্বাচন উপকমিটি কর্তৃক নিয়োগপ্রাপ্ত এজেন্ট ফিরোজ কবির ও প্রার্থীদের মনোনিত এজেন্ট তাহসিন শাহরিয়ার, নুরে আলম সিদ্দিকি ও কবিরুজ্জামান প্রমুখ।
ভোট গ্রহণ শেষে সন্ধ্যা ৬ টায় ফলাফল প্রকাশ করেন জনাব সেলিম হোসেন।
নির্বাচনে যারা অংশ নিয়েছেন প্রত্যেককে কাঁধে কাঁধ মিলিয়ে সহযোগিতার মাধ্যমে সংগঠনকে এগিয়ে নিতে উদ্বুদ্ধ করেন জনাব আশিকুল কায়েস।
এসময় উপস্থিত ছিলেন, সভাপতি প্রার্থী জনাব নুর মোহাম্মদ সুমন, সাধারণ সম্পাদক প্রার্থী শ্রী বিজন হালদার, জনাব টিটো মোল্যা ও হাসান আলী সহ বাংলাদেশ তরুণ লেখক পরিষদের সদস্য ও সমর্থকবৃন্দ।

Related posts

জাওয়ায়েদ সোহেল পেলেন সেরা তরুণ লেখক সম্মাননা

ডেক্স রিপোর্ট।। অনলাইন জাতীয় কবিতা উৎসব ২০২৩-২৪ সেশনের সেরা তরুণ লেখক সম্মাননা (তৃতীয় পুরস্কার) প্রদান করা হয়। পুরস্কারটি গ্রহণ করেন…

Read more

কবিতা প্রতিযোগিতায় সেরা তরুণ লেখক ও পাঠকপ্রিয়তা পুরস্কার পেলেন নড়াইলের কবি উজির আলী

তরুণ লেখকদের প্রতিভা বিকাশে অনলাইন কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় সারাদেশে পাঠক প্রিয়তায় সেরা হয়েছেন নড়াইলের কবি উজির আলী। এ উপলক্ষে বাংলাদেশ…

Read more

সদস্য ফরম

https://bdtorunlakhok.blogspot.com/p/blog-page_24.html

Read more

Leave the first comment