সৃজনশীল জগতে টিটো একটি নাম

মোঃ টিটো মোল্যা শালিখা উপজেলার হাটবাড়ীয়া গ্রামে ১৯৯৬ সালের ১৫ই আগষ্ট জন্মগ্রহণ করেন। পিতা মোঃ খলিল মোল্যা, মাতা মোছাঃ জাহানারা বেগমের দ্বিতীয় পুত্র সন্তান। ২০১৩ সালে অত্যন্ত সুনামের সাথে আমজাদ আলী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। পরবর্তীতে তিনি বুনাগাতী ডিগ্রী কলেজে অধ্যনয়নকালেই কর্তব্যের তাড়নায় অনুপ্রাণিত হয়ে এক…

মোঃ টিটো মোল্যা শালিখা উপজেলার হাটবাড়ীয়া গ্রামে ১৯৯৬ সালের ১৫ই আগষ্ট জন্মগ্রহণ করেন। পিতা মোঃ খলিল মোল্যা, মাতা মোছাঃ জাহানারা বেগমের দ্বিতীয় পুত্র সন্তান। ২০১৩ সালে অত্যন্ত সুনামের সাথে আমজাদ আলী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। পরবর্তীতে তিনি বুনাগাতী ডিগ্রী কলেজে অধ্যনয়নকালেই কর্তব্যের তাড়নায় অনুপ্রাণিত হয়ে এক সুমহান অঙ্গিকার নিয়ে ‘এসো নবীন দলে দলে, সত্যের আবর্তনে, এসো সকল বিশৃঙ্খলাকে শৃঙ্খলায়িত করে, হাতে হাত রেখে গড়ে তুলি আমার বাংলা, রক্ষা করি তার সংস্কৃতি” এই স্লোগানকে অন্তরে লালন করে তিনি ২০১৩ সালের বিটিএলপি কলেজ নির্বাচনকালে বুনাগাতী ডিগ্রী কলেজের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

ঐ সময় তিনি তৎকালীন বুনাগাতী ডিগ্রী কলেজের সভাপতি শ্রী মলয়কান্তি মজুমদার ও মাগুরা জেলার ইনচার্জ শাওন ফারাজীর সহযোগিতায় ‘উষার আলো’ ম্যাগাজিন প্রকাশ করেন। সংগঠনের ধারাবাহিক প্রকাশিত জাতীয় ভিত্তিক ‘সাহিত্য সাম্প্রতিক’ ত্রৈমাসিক পত্রিকার মাগুরা জেলার বিপনন বিভাগের দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বিভিন্ন কলেজ কমিটি গঠনকালে জেলা কমিটিকে বিশেষভাবে সহযোগিতা করেন। তিনি ২০১৫ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন।

কালের পরিক্রমায় ২০১৭ সালের দ্বিতীয় নির্বাচনে যথাযোগ্যতায় সহ-সভাপতির দ্বায়িত্ব পালন করে আসছিলেন। তিনি ২০১৯ সালে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনউবেশন সেন্টারের ০৬ মাস মেয়াদী ফ্রিল্যান্সিং কোর্স সম্পন্ন করেন এবং ব্রিটিশ কাউন্সিলের অচঞওঝ পরীক্ষায় উত্তীর্ণ হন। বর্তমানে তিনি মাগুরা আদর্শ কলেজে অনার্স ৪র্থ বর্ষের এ্যাকাউন্টিং বিভাগের ছাত্র হিসেবে অধ্যয়নরত আছেন।
তিনি ‘বাধন’ স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন পদ্মাজোন কলেজ ইউনিটের মাগুরা জেলার কার্যকরী সদস্য হিসেবে অ্যবদি দ্বায়িত্ব পালন করে আসছেন। এছাড়াও তিনি সামাজিক স্বেচ্চাসেবী সংগঠন ‘হাঁসিমুখ’ টিমের মাগুরা জেলার স্থায়ী সদস্য হিসেবে দ্বায়িত্ব পালন করছেন।
বাংলাদেশ তরুণ লেখক পরিষদ মাগুরা জেলা শাখার ৩য় তম নির্বাচনে তিনি সাধারণ সম্পাদক পদপ্রার্থী। সৃজনশীল অঙ্গনে উন্নয়নে অগ্রগতির ধারাবাহিকতা রক্ষায় যোগ্যপ্রার্থী বাছাইয়ে আপনাদের সকলের কাছে তিনি দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন।

Related posts

জাওয়ায়েদ সোহেল পেলেন সেরা তরুণ লেখক সম্মাননা

ডেক্স রিপোর্ট।। অনলাইন জাতীয় কবিতা উৎসব ২০২৩-২৪ সেশনের সেরা তরুণ লেখক সম্মাননা (তৃতীয় পুরস্কার) প্রদান করা হয়। পুরস্কারটি গ্রহণ করেন…

Read more

কবিতা প্রতিযোগিতায় সেরা তরুণ লেখক ও পাঠকপ্রিয়তা পুরস্কার পেলেন নড়াইলের কবি উজির আলী

তরুণ লেখকদের প্রতিভা বিকাশে অনলাইন কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় সারাদেশে পাঠক প্রিয়তায় সেরা হয়েছেন নড়াইলের কবি উজির আলী। এ উপলক্ষে বাংলাদেশ…

Read more

সদস্য ফরম

https://bdtorunlakhok.blogspot.com/p/blog-page_24.html

Read more

Leave the first comment