সফলতার শীর্ষে তরুণ উদ্যোক্তা সুমন

নূর মোহাম্মদ সুমন। তিনি ১৯৮৯ সালের ০১ ডিসেম্বর মাগুরা জেলার অন্তর্গত শালিখা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নে স্বনামধন্য ফকির পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা মোঃ মাহফুজার রহমান এবং মাতা মোছাঃ সুফিয়া খাতুনের পরিবারে নূর মোহাম্মদ (সুমন) বড় ছেলে।জনাব নূর মোহাম্মদ (সুমন) পাশ্ববর্তী ঘোষগাতী গ্রামে মোঃ মতিয়ার রহমানের ছোট মেয়ে শারমিন আক্তারের সহিত বিবাহ…

নূর মোহাম্মদ সুমন। তিনি ১৯৮৯ সালের ০১ ডিসেম্বর মাগুরা জেলার অন্তর্গত শালিখা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নে স্বনামধন্য ফকির পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা মোঃ মাহফুজার রহমান এবং মাতা মোছাঃ সুফিয়া খাতুনের পরিবারে নূর মোহাম্মদ (সুমন) বড় ছেলে।জনাব নূর মোহাম্মদ (সুমন) পাশ্ববর্তী ঘোষগাতী গ্রামে মোঃ মতিয়ার রহমানের ছোট মেয়ে শারমিন আক্তারের সহিত বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

ব্যক্তিগত জীবনে অত্যন্ত সুনামের সাথে তিনি এমবিএ, বিবিএস, বিএসএড ডিগ্রী অর্জন করেন। ২০১৪ সাল থেকে পুলুম বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে প্রধান শিক্ষক পেশায় নিজেকে নিয়োজিত রেখেছেন। এছাড়াও বাংলাদেশ স্কাউডস ও স্পেশাল অলিম্পিক গেইম ও থেরাপ বাংলাদেশের ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করছেন। আনসার- ব্যাটেলিয়ন, সুইট বাংলাদেশের মাধ্যমে প্রতিবন্ধী, প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন প্রতিবন্ধী বিষয়েরউপর প্রশিক্ষণ প্রাপ্ত।  বিভিন্ন সংস্থা থেকে প্রশিক্ষণ নিয়ে প্রতিষ্ঠা করেন পুলুম বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়। সুনিপুন দক্ষতার সাথে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মৌলিক অধিকার উন্নয়নে তিনি নিজের দক্ষতাকে কাজে লাগাচ্ছেন।

অনন্য এই দৃষ্টান্ত স্থাপনের কারণে তিনি খুলনা ও বরিশাল বিভাগ থেকে সম্মাননা অর্জন করেছেন। অসহায় দু:স্থ এবং প্রতিবন্ধীদের উন্নয়নমূলক কর্মকান্ডের সাথে জড়িত থেকেছেন সর্বত্র। তারই প্রচেষ্টায় বাংলাদেশের মধ্যে প্রতিবন্ধী স্কুলের মধ্যে তার প্রতিষ্ঠা করা স্কুলটি অন্যতম। তিনি স্কুল জীবনে খেলাধুলা, লেখাপড়ায় অনেক সুনাম অর্জন করেছেন।

তিনি বাংলাদেশ তরুণ লেখক পরিষদ মাগুরা জেলা শখার ২য় কাউন্সিলে যোগাযোগ ও ব্যবস্থাপনা সম্পাদকের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। আসন্ন ২০২০ সালে অনুষ্ঠিতব্য ৩য় কাউন্সিলে তিনি সভাপতি প্রার্থী। লেখক ও সমাজসেবক এই দরদির জন্য রইলো শুভকামনা। (বিটিএলপি রিপোর্ট)

Related posts

জাওয়ায়েদ সোহেল পেলেন সেরা তরুণ লেখক সম্মাননা

ডেক্স রিপোর্ট।। অনলাইন জাতীয় কবিতা উৎসব ২০২৩-২৪ সেশনের সেরা তরুণ লেখক সম্মাননা (তৃতীয় পুরস্কার) প্রদান করা হয়। পুরস্কারটি গ্রহণ করেন…

Read more

কবিতা প্রতিযোগিতায় সেরা তরুণ লেখক ও পাঠকপ্রিয়তা পুরস্কার পেলেন নড়াইলের কবি উজির আলী

তরুণ লেখকদের প্রতিভা বিকাশে অনলাইন কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় সারাদেশে পাঠক প্রিয়তায় সেরা হয়েছেন নড়াইলের কবি উজির আলী। এ উপলক্ষে বাংলাদেশ…

Read more

সদস্য ফরম

https://bdtorunlakhok.blogspot.com/p/blog-page_24.html

Read more

Leave the first comment