মাদকের বিরুদ্ধে রুখে দাড়াতে চান? তাহলে আগে সিগারেট দিয়ে শুরু করুন ।। শায়েদ রাইয়ান ।।

মাদকের বিরুদ্ধে রুখে দাড়াতে চান? তাহলে আগে সিগারেট দিয়ে শুরু করুনসিগারেট বর্জন করুন, সিগারেট বিক্রি বন্ধ করুন।কেননা সিগারেট মাদকাসক্তির সর্বপ্রথম এবং সবচাইতে সহজলভ্য ধাপ…নিকোটিন কম থাকুক বা বেশী, সেটা বিষ মানে সবদিক দিয়েই বিষ…সিগারেট খাওয়া কোনো Maturity বা পরিপক্কতার প্রতীক নয়, বরঞ্চ আসক্তির আর মূর্খতার প্রতীক।আজকাল কেউ যৌবনের টানে খায়, আবার…

মাদকের বিরুদ্ধে রুখে দাড়াতে চান? 
তাহলে আগে সিগারেট দিয়ে শুরু করুন
সিগারেট বর্জন করুন, সিগারেট বিক্রি বন্ধ করুন।
কেননা সিগারেট মাদকাসক্তির সর্বপ্রথম এবং সবচাইতে সহজলভ্য ধাপ…
নিকোটিন কম থাকুক বা বেশী, সেটা বিষ মানে সবদিক দিয়েই বিষ…
সিগারেট খাওয়া কোনো Maturity বা পরিপক্কতার প্রতীক নয়, বরঞ্চ আসক্তির আর মূর্খতার প্রতীক।
আজকাল কেউ যৌবনের টানে খায়, আবার কেউ হিরো হবার ভাব এ অথবা কেউ নিতান্তই আসক্তিতে।
টাকা দিয়ে বিষ কিনে প্রতিদিন খাচ্ছেন, সিগারেট এর নেশাখোর গোলাম হয়ে যাচ্ছেন তাতে লাভটা কি হচ্ছে?
স্বাস্থ্য বাড়ছে? পৌরুষত্ব বা বীরত্ব বাড়ছে? নাকি আসলেই হিরো হয়ে যাচ্ছেন?
নাহ্, মোটেও না। বরঞ্চ তা আপনার অথবা আপনার অভিভাবকের কষ্টার্জিত টাকাকে নষ্ট করছে প্রতিদিন,
নষ্ট করছে আপনার চমৎকার ইষৎ গোলাপী একজোড়া ফুসফুসকে… নষ্ট করছে আপনার মানসিকতা, আপনার অভ্যাস, আপনার খাবারের রুচিকে…
সুতরাং, নিজের ভাল কে না চায় বলুন?
বোকারা ভাব এ চলে,
বুদ্ধিমানরা চলে যুক্তিতে…
অতএব, বাকীটা যার যার ব্যাপার…
পরিশেষে বলি, আমার কথা কটু লাগতে পারে, ছ্যাৎ করে গরম কিছুর ছ্যাকা খাওয়ার মত লাগতে পারে কিন্তু সত্য তো সত্যই। সত্য এমনি হয়, –
সত্যের স্বাদ করলার মত তিতা কিন্তু সত্য ভিটামিনের মত ভাইটাল… 🙂
অতএব সত্য ভাল না লাগলে পোস্ট এড়িয়ে যেতে পারেন।
ভাল থাকবেন এই শুভকামনা সবার প্রতি।

Related posts

প্রশ্নপত্র ফাঁস রোধে মোহাম্মদ সোহেল এর কতিপয় পরামর্শ

প্রশ্নপত্র ফাঁসের হাত থেকেরেহাই পেতে আমার চিন্তা বা ভাবনা উপস্থাপনা করছি।১.একটি বাক্সে প্রশ্নের সিলগালা খাম টি রাখা থাকবে।২.বাক্সের মুখ আধুনিক…

Read more

বিরহ যন্ত্রণা ।। মোঃ লোকমান হোসেন শিশির ।।

বিরহ যন্ত্রণায় ক্ষণিকের আনন্দ ঘনভূত আমার জীবনক্লান্ত-শিক্ত অশ্রু আমার খোঁজে কার আশ্রয়-ভূবন ঘুরিয়া নাহি পেলাম নাহি পেলাম সুখ,আহা বারবার টানে…

Read more

বর্তমান আমি ।। মেহেদি হাসান ।।

অতীত আমি গেছি ভুলিমনের সুখে নিরাই ইরি।মাটিতে হাঁটু ফেলিমাথাটা নিচু করিমাটিটা খামচি ধরিআগাছাগুলো ফেলছি তুলি।ক্লান্তি তখন আসে ঘিরিহারানো দিনের গানগাইতে…

Read more

Leave the first comment