
মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ পুলুম- মধুখালি, শালিখা মাগুরার সাম্প্রতিক সময়ে আলোচিত একটি প্রতিষ্ঠান।
খুবই অল্প সময়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয়েছে এই প্রতিষ্ঠানটি। মুক্তিযোদ্ধা শিক্ষা ট্রাস্ট কর্তৃক পরিচালিত অত্র প্রতিষ্ঠানটি স্থাপিত হয়েছে শালিখার পলুম বাজার সংলগ্ন পূর্বকোণে।

অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জনাব মোঃ বুলবুল আহম্মেদ। তার পরিচালনা ও সুনিপুণ দক্ষতার দ্বারা প্রতিষ্ঠানটিতে নেমে এসেছে আধুনিকতার ছোঁয়া।
শিশু ওয়ান থেকে এইচএসসি পর্যন্ত চলছে পাঠদান কর্মসূচি । প্রতিষ্ঠানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে কারিগরি ও জেনারেল দুই শাখাতেই শিক্ষার্থীরা পড়াশোনা করার সুযোগ পাচ্ছে।
সুযোগ সুবিধার মধ্যে শিক্ষার্থীদের রয়েছে অবৈতনিক পড়াশোনার ব্যবস্থা। এছাড়াও প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের নিকট হতে কোন প্রকার ভর্তির জন্য খরচ নেয়া হয় না, বরং অধ্যক্ষর তত্ত্বাবধানে শিক্ষার্থীদের পোশাক প্রদান করা হয়।
শিক্ষার্থীদের জন্য রয়েছে যাতায়াতের অবাধ সুবিধা।
২০১৯ সালে এই প্রতিষ্ঠানটি কার্যক্রমের অনুমতি পেলেও ২০২৩ সালের জানুয়ারি মাস থেকে ৮০-৮৫ জন শিক্ষার্থী নিয়ে আনুষ্ঠানিকভাবে পাঠদানের কার্যক্রম শুরু করে।


