বাংলাদেশ তরুণ লেখক পরিষদের সভাপতি আশিকুল কায়েস এর পিতা মাহফুজার রহমান হঠাৎই অসুস্থ হয়ে পড়েন।

আশিকুল কায়েস শুভাকাঙ্ক্ষী ও সভান্যুধায়ীদের অবহিতকরণের জন্য ফেসবুক গণমাধ্যমে পোস্ট করেন।
বুনাগাতী বাজারের একটি চায়ের দোকান থেকে আমার আব্বু হঠাৎই জ্ঞান হারিয়ে ফেলেন।
তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে ধরাধরি করে মাথায় পানি দেন ও আমার কাছে ফোন করে দ্রুত আসতে বলেন। আমি মটর বাইকে যত দ্রুত পারা যায় ঘটনাস্থলে এসে পৌছায়।
এসময় আমার সাথে বাংলাদেশ তরুণ লেখক পরিষদের সদস্য রুমান খান ছিলেন।
ঘটনাস্থলে আমার চাচাত দুলাভাইকে আসতে বলি। তাদের সহযোগিতায় স্থানীয় উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পর উপসহকারী মেডিকেল অফিসার জনাব রাকেশ কুমার প্রাথমিক চিকিৎসা দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
দ্রুততার সাথে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর ইমারজেন্সী চিকিৎসক যশোর সদরে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন। এসময় আব্বুর জ্ঞান কিছুটা ফিরে আসে।
তাৎক্ষণিক স্যালাইন পুশ করে হাসপাতালে ভর্তি করা হয়।
বর্তমানে তিনি মাগুরা জেলার শালিখা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।


