
আগামীকাল ০৫ ফেব্রুয়ারী ২০২৩ মাগুরার সার্কিট হাউসে অবস্থান করবেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী জনাব রাশেদ খান মেনন এমপি।
এসময় সফরসঙ্গী হবেন নারী ঐক্য পরিষদের সভাপতি জনাব লুৎফুন্নেছা খান এমপি।
সিডিউল অনুযায়ী ০৪ মার্চ সাতক্ষীরায় জনসভায় শেষে ০৫ মার্চ মাগুরায় সার্কিট হাউসে রাত্রি যাপন করবেন এবং ০৬ মার্চ ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন।
মাগুরায় আগমন উপলক্ষে বাংলাদেশ তরুণ লেখক পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা প্রদান করা হবে।
এসময় উপস্থিত থাকবেন বাংলাদেশ তরুণ লেখক পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আশিকুল কায়েস।
মাগুরা জেলা তরুণ লেখক পরিষদের সভাপতি জনাব শম্ভু মৈত্র, সাধারণ সম্পাদক শেখ কামরুল আক্তার ও সাংগঠনিক সম্পাদক মোঃ ফিরোজ কবির এর নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত থাকবেন মোট ১৫ জন সদস্য।


