আজ বিকাল ৩টায় বাংলাদেশ তরুণ লেখক পরিষদের প্রতিনিধি দল সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জনাব রাশেদ খান মেনন এমপির সাথে দেখা করেন।

সাক্ষাৎকালে তরুণ লেখক পরিষদের পক্ষ থেকে দুটি দাবি তুলে ধরা হয়।
তরুণ লেখক পরিষদের সভাপতি আশিকুল কায়েস বলেন ঢাকায় কেন্দ্রীয়ভাবে বসার জন্য ঢাকায় একটি অফিসের ব্যাপারে বলেন। আর মাগুরায় তাদের নামে একটি লাইব্রেরি স্থাপনের ব্যাপারে উদ্যোগ নেয়ার কথা বলা হয়।
রাশেদ খান মেনন বলেন ঢাকায় ফিরে ব্যাপারগুলো নিয়ে ভেবে দেখবেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক শেখ কামরুল আক্তার, সহ সাধারণ সম্পাদক বিজন হালদার, সাংগঠনিক সম্পাদক মোঃ ফিরোজ কবির, অর্থ সম্পাদক দিপ্তী বৈরাগী, প্রচার সম্পাদক মাসুম বিল্লাহ, সাহিত্য সম্পাদক কবিরুজ্জামান, দপ্তর সম্পাদক রহমত আলী, স্বাস্থ্যসেবা উন্নয়ন বিভাগের পরিচালক হাসান আলী, যুগ্ম আহ্বায়ক সুনির্মল বিশ্বাস, সদস্য রুমান খান, কৌশিক শর্মা, সুপ্তা বিশ্বাস, সঙ্গীতা বিশ্বাস প্রমুখ।


