সাহিত্যে বিপ্লবের মানসিকতায় তরুণ প্রজন্মকেই এগিয়ে আসতে হবে : আশিকুল কায়েস

নিজস্ব প্রতিবেদক ।। পাঠকদের হাতে রুচিশীল ও মানসম্মত লেখা পৌঁছে দিতে একুশে গ্রন্থমেলা ২০১৭তে বাংলাদেশ তরুণ লেখক পরিষদ থেকে প্রায় দুই ডজন পুরাতন ও নতুন লেখকদের গল্প ও কাব্যগ্রন্থ প্রকাশিত হতে যাচ্ছে। সারাদেশ থেকে অংশগ্রহণকৃত তরুণ সদস্যদের প্রতিক্ষিত লেখা একক ও যৌথ বইয়ের সমন্বয়ে প্রকাশিত হবে। যৌথ ছোটগল্প ও কাব্যগ্রন্থ…

সাহিত্যে বিপ্লবের মানসিকতায় তরুণ প্রজন্মকেই এগিয়ে আসতে হবে : আশিকুল কায়েসনিজস্ব প্রতিবেদক ।। পাঠকদের হাতে রুচিশীল ও মানসম্মত লেখা পৌঁছে দিতে একুশে গ্রন্থমেলা ২০১৭তে বাংলাদেশ তরুণ লেখক পরিষদ থেকে প্রায় দুই ডজন পুরাতন ও নতুন লেখকদের গল্প ও কাব্যগ্রন্থ প্রকাশিত হতে যাচ্ছে। সারাদেশ থেকে অংশগ্রহণকৃত তরুণ সদস্যদের প্রতিক্ষিত লেখা একক ও যৌথ বইয়ের সমন্বয়ে প্রকাশিত হবে। যৌথ ছোটগল্প ও কাব্যগ্রন্থ সম্পাদনা করবে ‘বাংলাদেশ তরুণ লেখক পরিষদ’। পূর্বঘোষণা অনুযায়ী ইতোমধ্যে জেলা ভিত্তিক সদস্যদের লেখা আহ্বানের কাজ শেষ হয়েছে।
২৪ ডিসেম্বর ২০১৭ তারিখ ৩৮ বাংলা বাজার ‘বই প্রকাশনা শীর্ষক’ বাংলাদেশ তরুণ লেখক পরিষদের নির্বাচক কমিটি ও প্রকাশনা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় আহ্বানকৃত লেখকদের পা-ুলিপি নির্বাচক কমিটির নিকট হস্তান্তর করেন পরিষদের সভাপতি আশিকুল কায়েস।
লেখকদের মানসম্মত লেখা যাচাই-বাছাই এর মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব নির্বাচক কমিটির নিকট অর্পণকালে তা যথাযথ গুরুত্বের সাথে বিবেচনা করবেন বলে সভাপতি আশিকুল কায়েস আশা প্রকাশ করেন।
তিনি বলেন, দেশে বিভিন্ন সেক্টরে উন্নয়ন সাধিত হলেও সাহিত্যের ক্ষেত্রে সেভাবে উন্নয়ন সাধিত হয়নি। এই উন্নয়ন সাধনের জন্য দরকার সাহিত্যের বিপ্লবের। এই বিপ্লবের মানসিকতায় তরুণ প্রজন্মকেই এগিয়ে আসতে হবে।
তরুণ লেখক পরিষদের প্রকাশনা সম্পর্কে তিনি আরও বলেন, ‘সাহিত্য সাম্প্রতিক’ ত্রৈ মাসিক ম্যাগাজিন তরুণ লেখক পরিষদের সদস্যদের লেখার প্রসারকে আরও বেশি বেগবান করবে। তিনি বলেন, এই বহুল তথ্যভিত্তিক ম্যাগাজিন শুধু তরুণ লেখকদের জন্যই নয় পাশাপাশি ছাত্র-ছাত্রীদের জ্ঞানের জগত বৃদ্ধি  ও কোটি বেকারের স্বপ্ন বাস্তবায়নে পাশে দাঁড়াবে।
এসময় উপস্থিত ছিলেন নির্বাচক কমিটির প্রধান সাহিত্যিক আব্দুল আলীম, সদস্য সাহিত্যিক আতিকুল ইসলাম ও সাহিত্যিক মো. সোহেল। এছাড়ও প্রকাশনা কমিটির সদস্য কবি হাসানুজ্জামান হাসান, কবি আলী আজিম খাঁন, কবি রাইসুল হাসান ও কবি মো. শাহজাহান।

Related posts

বিগতদিনে তরুণ লেখকরাই এদেশের নতুন পথ দেখিয়েছে আগামীতে তরুণ লেখক পরিষদও এদিকেই এগিয়ে যাবে – মেনন

আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ তরুণ লেখক পরিষদের ২১শে গ্রন্থমেলা প্রকাশনা উপকমিটির উদ্যোগে বাংলা একাডেমীর মোড়ক উন্মোচন মঞ্চে পরিষদের সদস্যদের পাঁচটি…

Read more

তরুণ লেখক পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মিলন ও সাধারণ সম্পাদক জিসান

বাংলাদেশ তরুণ লেখক পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সম্মেলন গত ২৭ জুন ২০১৮ জেলা সদরে অনুষ্ঠিত হয়। সম্মেলন থেকে কমিটির একটি…

Read more

মলয় স্যার পুনরায় সভাপতি ও রাম প্রসাদ বাগচী সাধারণ সম্পাদক নির্বাচিত

রিপোর্ট।। মাগুরা জেলায় বাংলাদেশ তরুণ লেখক পরিষদের বুনাগাতী ডিগ্রী কলেজ শাখায় পুনরায় সভাপতি হলেন বাংলা বিভাগের প্রভাষক মলয় কান্তি মজুমদার …

Read more

Leave the first comment