| হাসানুজ্জামান হাসান |
শচীন মানে দুই যুগ, সেরা সময় পার;
শচীনের সাতে পারেনি কেহ, টপকাতে রান পার।
ঈশ্বর বলে আরাধনা করে ভারতের জনগণ;
শচীন বন্দনা সারা বিশ্বে, রাখলো তাহার মান।
পঞ্চাশ হাজার রান করে সে, হলো সবার সেরা;
এই কথা বলেছে, অপরাজীত ব্রায়ান লারা।
একশ সেঞ্চুরি করলো শচীন, তাহার ক্যারিয়ারে;
বিশ্বের মানুষ চিনলো তারে, শচীন টেন্ডুলকার নামে।
দুইশ টেস্ট খেললো শচীন, দুইটি যুগ মিলে;
ক্যারিয়ারে তার সফলতা, বিশ্বে নজীর মেলে।
দুইটি যুগে অবসর হলো, শচীনের মন;
স্বর্ণাক্ষরে লেখা হলো তাহার জীবন॥
