![]() |
| শাওন ফারাজী |
তরুণ প্রজন্মের এক অনন্য দৃষ্টান্ত শাওন ফারাজী। ছোটবেলা থেকেই বাবা মায়ের আদর-যত্নে ভরা পরিপূর্ণ একজন মানুষ। সাহিত্য তাঁর জীবনের এক আশির্বাদ। মাগুরায় তারুণ্যে জাগরণ ঘটাতে তরুণ ছাত্র ছাত্রীদের মধ্যে সাহিত্যের ভাবধারা গড়ে তুলতে ২০১২ ও ২০১৩ সাল ছিল অনন্য প্রয়াস। সাহিত্যের ব্যাপক অবদানে বীরত্বপূর্ণ ভূমিকা রাখেন বুনাগাতী ডিগ্রী কলেজে। তিনিই হলেন বুনাগাতী ডিগ্রী কলেজে বাংলাদেশ তরুণ লেখক পরিষদ গড়ে তোলার কারিগর। প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে বুনাগাতী ডিগ্রী কলেজে তরুণদের নিয়ে সাহিত্যের উপর কাজ করার সুযোগ পান। পত্র-পত্রিকা, ম্যাগাজিন ও অনলাইন মিডিয়াতে তার প্রচুর লেখা প্রকাশিত হয়েছে। তার লেখা কবিতা, গল্প সাধারণের চেয়েও অনেক বেশি। মানুষকে আকর্ষণ করার মত ভাষা ব্যবহার করে থাকে। সনেট থেকে শুরু করে বহু ধরনের লেখা বিদ্যমান। বাংলাদেশ তরুণ লেখক পরিষদের হাত ধরে ২০১৬ সালের একুশে গ্রন্থমেলায় তরুণ লেখক হিসেবে আত্মপ্রকাশ ঘটানোর সুযোগ পান।
সময়ের পালাক্রমে সাহিত্যের প্রতি বিশেষ অবদান রাখার জন্য বাংলাদেশ তরুণ লেখক পরিষদের ৩য় কাউন্সিল অধিবেশনে কেন্দ্রের সহ কলেজ বিষয়ক সম্পাদক হিসেবে জায়গা করে নেন।
তাঁর স্বপ্ন একজন অভিনেতা হওয়া।
বর্তমানে তিনি জনগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে পড়াশোনা করছেন। সাংস্কৃতিক অঙ্গন ও সাহিত্যের জায়গা জুড়ে তিনি মাগুরাবাসী ও দেশের বিভিন্ন কাছে ব্যাপক জনপ্রিয়।
আগামী ২১ ডিসেম্বর ২০১৬ এই মহান লেখকের জন্ম বার্ষিকী। বেঁচে থাকুক সবার অন্তরে।




