২০ ডিসেম্বর তরুণ লেখক উম্মে হানি মেঘলার জন্ম বার্ষিকী

Meghlaবিশেষ প্রতিবেদন ।। ছোটবেলা থেকেই সাংস্কৃতিক অঙ্গণে উম্মে হানি মেঘলার অনুপ্রবেশ। স্কুল ও কলেজ ফাংশনে তার পরিচিত উঠে আসে মানুষের মুখে মুখে। সুযোগ পেলেই বিভিন্ন উপলক্ষ্যে নাট্যদলের সঙ্গে যুক্ত হয়ে পথ নাটক ও মঞ্চ নাটক অদ্যবদি অব্যাহত রেখেছেন। বিভিন্ন ফাংশনে নাটকে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন বহুবার। তার অভিনয়ের মাধ্যমে জীবন…

Image may contain: 1 person
Meghla
বিশেষ প্রতিবেদন ।। ছোটবেলা থেকেই সাংস্কৃতিক অঙ্গণে উম্মে হানি মেঘলার অনুপ্রবেশ। স্কুল ও কলেজ ফাংশনে তার পরিচিত উঠে আসে মানুষের মুখে মুখে। সুযোগ পেলেই বিভিন্ন উপলক্ষ্যে নাট্যদলের সঙ্গে যুক্ত হয়ে পথ নাটক ও মঞ্চ নাটক অদ্যবদি অব্যাহত রেখেছেন। বিভিন্ন ফাংশনে নাটকে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন বহুবার। তার অভিনয়ের মাধ্যমে জীবন জীবিকার সংগ্রাম, সমাজে অবহেলিত মানুষের প্রতি অত্যাচার, পথ শিশুদের হাহাকারের চিত্র ফুটিয়ে তুলতে পারেন অতিসহজে।  
Image may contain: 1 person, plant
Meghla
কলেজ জীবন থেকে তরুণ লেখক পরিষদের মাধ্যমে সাহিত্যের হাতে খড়ি। ঢাকার বোরহানুদ্দিন কলেজের তরুণ লেখক পরিষদের প্রথম মহিলা সাধারণ সম্পাদক উম্মে হানি মেঘলা । পরিষদের মাধ্যমে লেখক হিসেবে আত্মপ্রকাশ ঘটানোর সুযোগ পান ২০১৬ সালের একুশে গ্রন্থমেলায়। প্রকাশিত হয় তার একক ও যৌথ বই। এছাড়াও বিভিন্ন পত্র-পত্রিকা, অনলাইন মিডিয়ায় প্রকাশিত হয়েছে অনেক গল্প কবিতা। বাংলাদেশ তরুণ লেখক পরিষদের হাত ধরে সাহিত্যাঙ্গন হয়ে দাঁড়িয়েছে তাঁর খেলাঘর। বাংলাদেশ তরুণ লেখক পরিষদে  তাঁর ভূমিকা অপরিসীম। ৩য় তম কেন্দ্রীয় কাউন্সিলে উম্মে হানি মেঘলা কলেজ বিষয়ক সম্পাদক হিসেবে নিজের জায়গা করে নেয়। একইসাথে বোরহানুদ্দিন কলেজ শাখার ইনচার্জের দ্বায়িত্ব পালন করেন। ফলে শুধু কলেজ নয় ঢাকার বাইরে লেখক ও অভিনেত্রী হিসেবে তার জনপ্রিয়তা অনেক উঁচুতে। তিনি শুধু একজন গল্পকার, কবি, সাহিত্যিক কিংবা অভিনেত্রীই নন, পাশাপাশি তিনি প্যারাগন একাডেমীর একজন শিক্ষিকা। এছাড়াও সাহিত্য সাম্প্রতিক ম্যাগাজিনের সহকারি সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
২০ ডিসেম্বর ২০১৬ উম্মে হানি মেঘলার জন্ম বার্ষিকী। তরুণ বয়সে দেশের সাহিত্যাঙ্গন ও অভিনয় জগতে তিনি যেভাবে অবদান রেখে চলেছেন তা আজীবন গতিরোধ্য। বেঁচে থাকুক প্রতিটি মানুষের হৃদয়ে।

Related posts

বিগতদিনে তরুণ লেখকরাই এদেশের নতুন পথ দেখিয়েছে আগামীতে তরুণ লেখক পরিষদও এদিকেই এগিয়ে যাবে – মেনন

আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ তরুণ লেখক পরিষদের ২১শে গ্রন্থমেলা প্রকাশনা উপকমিটির উদ্যোগে বাংলা একাডেমীর মোড়ক উন্মোচন মঞ্চে পরিষদের সদস্যদের পাঁচটি…

Read more

তরুণ লেখক পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মিলন ও সাধারণ সম্পাদক জিসান

বাংলাদেশ তরুণ লেখক পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সম্মেলন গত ২৭ জুন ২০১৮ জেলা সদরে অনুষ্ঠিত হয়। সম্মেলন থেকে কমিটির একটি…

Read more

মলয় স্যার পুনরায় সভাপতি ও রাম প্রসাদ বাগচী সাধারণ সম্পাদক নির্বাচিত

রিপোর্ট।। মাগুরা জেলায় বাংলাদেশ তরুণ লেখক পরিষদের বুনাগাতী ডিগ্রী কলেজ শাখায় পুনরায় সভাপতি হলেন বাংলা বিভাগের প্রভাষক মলয় কান্তি মজুমদার …

Read more

Leave the first comment