১৪ জুলাই ২০১৭ তারিখে স্থায়ী কমিটির সভায় সিদ্ধান্ত সমূহ

গতকাল ১৪ জুলাই ২০১৭ বাংলাদেশ তরুণ লেখক পরিষদের স্থায়ী কমিটির সভা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। স্থায়ী কমিটিতে মোট দশটি ইস্যুর উপর আলোচনা করা হয়। পরবর্তীতে পর্যায়ক্রমে নিম্নলিখিত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।১. আগামী ২৮ জুলাই ২০১৭, শুক্রবার, বিকেল ৪টায় বাংলাদেশ তরুণ লেখক পরিষদের কেন্দ্রীয় কমিটির সভা মধুর ক্যানটিনে অনুষ্ঠিত হবে। ২.…


No automatic alt text available.

গতকাল ১৪ জুলাই ২০১৭ বাংলাদেশ তরুণ লেখক পরিষদের স্থায়ী কমিটির সভা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। স্থায়ী কমিটিতে মোট দশটি ইস্যুর উপর আলোচনা করা হয়। পরবর্তীতে পর্যায়ক্রমে নিম্নলিখিত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

১. আগামী ২৮ জুলাই ২০১৭, শুক্রবার, বিকেল ৪টায় বাংলাদেশ তরুণ লেখক পরিষদের কেন্দ্রীয় কমিটির সভা মধুর ক্যানটিনে অনুষ্ঠিত হবে।
২. নীলফামারী ও বগুড়া জেলায় বাংলাদেশ তরুণ লেখক পরিষদের সম্প্রসারণ ও জেলা কমিটি গঠনের প্রস্তাব গৃহীত হয়। নীলফামারী ও বগুড়া জেলা প্রতিনিধিদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম আতিকের সাথে যোগাযোগ রক্ষা করার জন্য নির্দেশ দেওয়া যাচ্ছে।
৩. সংগঠনের স্বার্থে সহ সাধারণ সম্পাদক শাহজাহান ৬ জুন থেকে ১৫ আগস্ট বর্ধিত কলেবরে ও সহকারি সাধারণ সম্পাদক উম্মে হানি মেঘলাকে ১৬ আগস্ট থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে। পরবর্তিতে নির্বাচনের মাধ্যমে সাধারণ সম্পাদক নির্ধারণ করা হবে।
৪. ১১ আগস্ট ২০১৭ বাংলাদেশ তরুণ লেখক পরিষদের “সেরা তরুণ লেখক পুরুস্কার-২০১৬” প্রদানে অনুষ্ঠানের আহ্বান করা হয়েছে (কেন্দ্রীয় কমিটিতে প্রস্তাবিত)
৫. সাবিরা সুলতানাকে সহকারি মহিলা সম্পাদক পদ থেকে কো-অপ্ট করে মহিলা সম্পাদকে উন্নীত করা হলো।
৬. সংগঠনের লেভি আদায় সংক্রান্ত মহিলা বিষয়ক সম্পাদক সাবিরা সুলতানাকে দায়িত্ব দিচ্ছে।
৭. বুনাগাতী ডিগ্রী কলেজের কবিতা আবৃত্তি ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠান করার অনুমতি দিচ্ছে তরুণ লেখক পরিষদ। জেলা সভাপতি/সাধারণ সম্পাদককে জেলা ইনচার্জ মো. শাহজাহান এর সাথে যোগাযোগ রক্ষা করার নির্দেশ দিচ্ছে।
৮. ২১ শে গ্রন্থমেলা ২০১৮তে তরুণ লেখক পরিষদের প্রস্তুতিকরণ (কেন্দ্রীয় কমিটিতে প্রস্তাবিত)।
৯. পাবনা জেলার কর্মসূচি পাবনা জেলাকেই দ্বায়িত্ব নিতে হবে। এক্ষেত্রে জেলা ইনচার্জ উম্মে হানি মেঘলার সাথে সবসময় পরামর্শ নেওয়ার নির্দেশ দেওয়া যাচ্ছে।
১০. যশোর জেলার নতুন কমিটি প্রণয়নে জেলা ইনচার্জ কামাল শাহরিয়ারকে দ্বায়িত্ব দেওয়া হচ্ছে। এক্ষেত্রে জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে ইনচার্জ কামাল শাহরিয়ারের সাথে সবসময় যোগাযোগ ও পরামর্শ নিতে হবে।

অনুমোদনক্রমে
(আশিকুল কায়েস)
সভাপতি
বাংলাদেশ তরুণ লেখক পরিষদ
কেন্দ্রীয় কমিটি।

Related posts

বিগতদিনে তরুণ লেখকরাই এদেশের নতুন পথ দেখিয়েছে আগামীতে তরুণ লেখক পরিষদও এদিকেই এগিয়ে যাবে – মেনন

আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ তরুণ লেখক পরিষদের ২১শে গ্রন্থমেলা প্রকাশনা উপকমিটির উদ্যোগে বাংলা একাডেমীর মোড়ক উন্মোচন মঞ্চে পরিষদের সদস্যদের পাঁচটি…

Read more

তরুণ লেখক পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মিলন ও সাধারণ সম্পাদক জিসান

বাংলাদেশ তরুণ লেখক পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সম্মেলন গত ২৭ জুন ২০১৮ জেলা সদরে অনুষ্ঠিত হয়। সম্মেলন থেকে কমিটির একটি…

Read more

মলয় স্যার পুনরায় সভাপতি ও রাম প্রসাদ বাগচী সাধারণ সম্পাদক নির্বাচিত

রিপোর্ট।। মাগুরা জেলায় বাংলাদেশ তরুণ লেখক পরিষদের বুনাগাতী ডিগ্রী কলেজ শাখায় পুনরায় সভাপতি হলেন বাংলা বিভাগের প্রভাষক মলয় কান্তি মজুমদার …

Read more

Leave the first comment