মাগুরা জেলার ঐতিহ্যবাহী শহীদ সৈয়দ আতর আতর আলী গ্রন্থগার প্রাঙ্গণে ০৭ দিনব্যাপী বই মেলার আয়োজন করা হয়েছে। সেখানে অংশ নিয়েছে বাংলাদেশ তরুণ লেখক পরিষদ ও জেলা শাখার লেখকবৃন্দ। পাঠকদের হাতে রুচিশীল বই তুলে দিতে তরুণ লেখক পরিষদের সদস্যদের বইয়ের প্রদর্শন ও বিক্রয়ের ব্যবস্থা করা হয়েছে। বইমেলা ০৭ মার্চ থেকে শুরু হয়ে ১৩ মার্চ পর্যন্ত চলবে।
চলবে তরুণ লেখকসহ শ্রেণী পেশার লেখকদের নতুন বইয়ের প্রবেশের পাশাপাশি মঞ্চে মোড়ক উন্মোচন ও কবিতা আবৃত্তি উৎসব।

উল্লেখযোগ্য বইয়ের মধ্যে- বিএম এরশাদের কাঁচের চুড়ি, তবুও সে বউ, তোমারই জন্য, হৃদয়, অসম প্রেম, তবুও তুমি, খান মাছুম বিল্লার ভাইরাসের উৎপত্তি ও করোনার প্রেক্ষাপট, অন্তরের অন্তরা, মিস্টি মিস্টি দুস্টামি, কবি কবিরুজ্জামান লেখকের অংশগ্রহণকৃত কবিতার বই আতঙ্কবাজ, সবিতা সরকারে অনন্যার চমক, জিনাত নাজিয়ার আধুনিক সব রান্না, বাংলাদেশ তরুণ লেখক পরিষদ সম্পাদনায় কাব্যলতা, কাব্যগাথা, কাব্যমঞ্জুরী, কবিতার পাতা, কাব্যরস, জিনাত নাজিয়ার সম্পাদনায় গল্পে কথা, আশিকুল কায়েস এর গ্রন্থ অপেক্ষা, গল্পে সেরা, শচীন্দ্রনাথ বিশ্বাসের অনির্বাণ, মোহাম্মদ সোহেল হোসেনের শেষ জোছনার প্রতিচ্ছবি।

পাঠকের তাদের ইচ্ছামত বই কিনছেন। একপ্রকার তরুণ লেখক সদস্যদের আনাগোনার একটি সামস্টিক পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে।

বইগুলো মাগুরা জেলা ইতিহাস, ঐতিহ্য ও গবেষণা কেন্দ্র স্টলে পাওয়া যাচ্ছে।


