
তুমিতো শুধুই আমার রাখছি তোমায় মনের মাঝে তুমিতো শুধুই আমার এক এক সময় এক এক সাজে। জানি না কি বলে যে কেমন করে ডাকবো তোমায় তবুও শুর তুলেছি একা বসে শিমুল তলায় । ভেবেছি আসবে তুমি টাপুর টুপুর বৃষ্টি সাজে শুরের ও ছন্দে তালে ঝড়বে তুমি আমার মাঝে। জানি না কি আছে ঐ কাজল কালো চোখের মাঝে তবুও রাখছি তোমায় আমার বুকের এ পাশ টাতে। তোমাকে বাসছি ভালো এ জীবনে সর্বক্ষণে তুমিতো আছো ওগো আমার প্রেমের চিঠির ভাজে। তুমিতো শুধুই আমার রাখছি তোমায় মনের মাঝে তুমিতো শুধুই আমার এক এক সময় এক এক সাজে।


