হে নব যৌবনা, জাগবে না কি আজো?
কেন যৌবন নায়ে চরিয়া ক্ষীন বৃদ্ধের রঙে সাজো?
কেন আধারের গিড়ি ঢাকিয়া রেখেছে, লাখ আলোদের দল?
লাঞ্চিত কেন জয়ের নিশান, কেন নীতিদের চোখে জল?
মিথ্যেরা কেন জাগিয়েছে শির, সত্যেরা কেন কাঁদে?
ওরে নিষ্পাপী কেন দগ্ধ আজিকে, পড়িয়া মিথ্যা ফাঁদে?
কেন দুর্নীতিরা আকড়ে ধরেছে, গড়েছে শক্ত ভীত?
কেন প্রতি পদে পদে শোনা যায় শুধু অসুরের জয়ো গীত!
বলো ক্ষুধাতুর শিশু ক্রন্দিত কেন, কি তাহার ছিলো দোষ?
হাল যদি তুমি ছাড়িয়াই দাও কাহারে জানাবো রোষ?
তুফানময় এ অসহায় রাত প্রভাতের চায় গান!
আধার স্রোতে ডুবেছে দেখ নিরীহ হাজারো প্রাণ।
তোমারই হাতে মুক্তির রবি সোনালি রঙের আলো।
জ্বালো হে বন্ধু, মুক্তির দূত নবীন সূর্য জ্বালো।