সৈকত কাননএই বিশ্বজগতময়,নিয়ত-ই সবে লাগিছে বিস্ময়।দিনের সহিত দিন যোগেহতেছে বিশ্বায়ু ক্ষয়।যে অনু বিভাজিত হলো শান্তির লাগি,শান্তি খোঁজে আজ সেনিজেই হয়ে বিবাগী। অধি-করন মজুতে তাহারব্রক্ষান্ড হয় সারা পেয়ে ভয় আমার নিয়ত-ই লাগিছে সবে বিস্ময়!বিছে ছড়ায়ে শান্তি হরিছে লুটিতেছে প্রাণ সারিতে বিছায়ে, শান্তির বুলি ছড়াতেছে ফের সে বিশ্বময়। নয়,নয়,এ নয় প্রনয় এ যে মহাপ্রলয়। সবে লাগিছে আজ বিস্ময়! হৃদয়ের মাঝে রাখিয়া…

সৈকত কানন

এই বিশ্বজগতময়,
নিয়ত-ই সবে লাগিছে বিস্ময়।
দিনের সহিত দিন যোগে
হতেছে বিশ্বায়ু ক্ষয়।

যে অনু বিভাজিত হলো 
শান্তির লাগি,
শান্তি খোঁজে আজ সে
নিজেই হয়ে বিবাগী। 
অধি-করন মজুতে তাহার
ব্রক্ষান্ড হয় সারা পেয়ে ভয়
 আমার নিয়ত-ই লাগিছে সবে বিস্ময়!

বিছে ছড়ায়ে শান্তি হরিছে 
লুটিতেছে প্রাণ সারিতে বিছায়ে, 
শান্তির বুলি ছড়াতেছে ফের সে বিশ্বময়। 
নয়,নয়,এ নয় প্রনয় 
এ যে মহাপ্রলয়। 
সবে লাগিছে আজ বিস্ময়! 

হৃদয়ের মাঝে রাখিয়া আশী 
যতই কহ তুমি-“ভালবাসি,ভালবাসি” 
এ নহে শান্তি,আনিবে না প্রশান্তি 
এ বিষ ছড়াবে বাহিরময়। 
লাগিছে আজ সবে বিস্ময়! 

ঘুচিয়ে অজুহাত 
এসে ধর শান্তির হাত 
খোঁজ নব-নূতন স্বস্ত্যয়ন পথ আনন্দ,
আনন্দ ছড়াতে জগৎময় –
আনন্দ ঝলকে ফের লাগিবে চোখে বিস্ময়।

সদস্য, শহীদ তিতুমীর কলেজ, ঢাকা।

Related posts

প্রশ্নপত্র ফাঁস রোধে মোহাম্মদ সোহেল এর কতিপয় পরামর্শ

প্রশ্নপত্র ফাঁসের হাত থেকেরেহাই পেতে আমার চিন্তা বা ভাবনা উপস্থাপনা করছি।১.একটি বাক্সে প্রশ্নের সিলগালা খাম টি রাখা থাকবে।২.বাক্সের মুখ আধুনিক…

Read more

বিরহ যন্ত্রণা ।। মোঃ লোকমান হোসেন শিশির ।।

বিরহ যন্ত্রণায় ক্ষণিকের আনন্দ ঘনভূত আমার জীবনক্লান্ত-শিক্ত অশ্রু আমার খোঁজে কার আশ্রয়-ভূবন ঘুরিয়া নাহি পেলাম নাহি পেলাম সুখ,আহা বারবার টানে…

Read more

বর্তমান আমি ।। মেহেদি হাসান ।।

অতীত আমি গেছি ভুলিমনের সুখে নিরাই ইরি।মাটিতে হাঁটু ফেলিমাথাটা নিচু করিমাটিটা খামচি ধরিআগাছাগুলো ফেলছি তুলি।ক্লান্তি তখন আসে ঘিরিহারানো দিনের গানগাইতে…

Read more

Leave the first comment