দু চোখ অশ্রুসিক্ত হয়ে উঠে ক্ষোভে,অভিমানে;যখন অহরহ ব্রেকিং নিউজে দেখি শিশু হত্যা,যার হত্যাকারী জন্মদানকারী মা নিজেই।একটা শিশু,একটা সন্তানের জন্যে এর থেকে আর কি দুর্ভাগ্য হতে পারে?
যে মা পৃথিবীর আলো দেখার জন্যে সন্তানের চোখ প্রস্ফুটিত করে,সেই মা-ই যখন নিজ স্বার্থে সন্তানের জীবনের আলো চিরতরে নিভিয়ে দেয়,তখন অযাচিত মনেই প্রশ্ন আসে,”এ কেমন মা ?”
একটি শিশুর শেষ আশ্রয়স্থল মা।এটাই যদি হয়ে উঠে মৃত্যুসঙ্কুল,তখন কোথার গিয়ে দাড়াঁবে এই শিশু?
সেই মায়েদের বলি,মাগো,শেষ আশ্রয়স্থলটা শেষ করে দিওনা,এটাই যে প্রজন্ম থেকে প্রজন্মের নিরাপদ ধারক,বাহক ও উত্তরসূরীর পথনির্দেশক।
সদস্য, তরুণ লেখক পরিষদ, কবি নজরুল কলেজ



