তোমরা কি হাহাকার দেখেছো?
আকাশ বাতাস ভারী করে যে হাহাকার!
মৃত্যু যখন জীবন্ত শহরে ঝরে পড়ে।
যখন সহস্র বুকের ক্রন্দনে মৃত্তিকার বুকে চাপা কান্না জেগে ওঠে।
অভিশপ্ত কালো বহ্নি যখন স্বপ্ন পুড়ে ছাই করে দেয়।
চারিদিকে নিরাশার প্লাবনে ডুবন্ত যখন বাঁচার সম্ভাবনা।
তুমি দেখেছো কি, দেখেছো কি সেই জলন্ত শহর?
নিরীহ রক্তে রক্তাক্ত শহর!
ক্ষুধার্ত শিশুর আর্তনাদে ভরা বিভৎস শহর!
ধর্ষিত মায়ের করুন কান্নায় সিক্ত তিক্ত শহর!
কান্নার স্রোতে বুক ভেসে যাওয়া মাজলুমের শহর!
যেখানে নেই মানবতার কোন চিহ্ন।
প্লেটগুলো শূণ্যতায় ভরে আছে।
যেখানে প্রতিটি প্রাণ সমস্ত শক্তিতে চিৎকার করে বলছে-
আর কিছু নয়, শুধু বাঁচতে চাই।
শুধু বাঁচতে চাই।
আমরাও মানুষ, তোমাদের মতই মানুষ।
হ্যাঁ ওরাও মানুষ, শক্তিহীন নিরপরাধ অসহায় মানুষ।
শুধু বাঁচতে চাই।। আতিকুল ইসলাম।।
তোমরা কি হাহাকার দেখেছো?আকাশ বাতাস ভারী করে যে হাহাকার!মৃত্যু যখন জীবন্ত শহরে ঝরে পড়ে। যখন সহস্র বুকের ক্রন্দনে মৃত্তিকার বুকে চাপা কান্না জেগে ওঠে। অভিশপ্ত কালো বহ্নি যখন স্বপ্ন পুড়ে ছাই করে দেয়।চারিদিকে নিরাশার প্লাবনে ডুবন্ত যখন বাঁচার সম্ভাবনা। তুমি দেখেছো কি, দেখেছো কি সেই জলন্ত শহর?নিরীহ রক্তে রক্তাক্ত শহর!ক্ষুধার্ত…
Related posts
প্রশ্নপত্র ফাঁস রোধে মোহাম্মদ সোহেল এর কতিপয় পরামর্শ
প্রশ্নপত্র ফাঁসের হাত থেকেরেহাই পেতে আমার চিন্তা বা ভাবনা উপস্থাপনা করছি।১.একটি বাক্সে প্রশ্নের সিলগালা খাম টি রাখা থাকবে।২.বাক্সের মুখ আধুনিক…

বিরহ যন্ত্রণা ।। মোঃ লোকমান হোসেন শিশির ।।
বিরহ যন্ত্রণায় ক্ষণিকের আনন্দ ঘনভূত আমার জীবনক্লান্ত-শিক্ত অশ্রু আমার খোঁজে কার আশ্রয়-ভূবন ঘুরিয়া নাহি পেলাম নাহি পেলাম সুখ,আহা বারবার টানে…

বর্তমান আমি ।। মেহেদি হাসান ।।
অতীত আমি গেছি ভুলিমনের সুখে নিরাই ইরি।মাটিতে হাঁটু ফেলিমাথাটা নিচু করিমাটিটা খামচি ধরিআগাছাগুলো ফেলছি তুলি।ক্লান্তি তখন আসে ঘিরিহারানো দিনের গানগাইতে…
