অহিংসা পরম ধর্ম ।। জহিরুল আলম ।।

বুকের দুধে অনীহা যে শিশুর,আজ আকণ্ঠ ভরপুর তার ঘোলাজলে!যে শিশুর জন্য নিষিদ্ধ পুকুরঘাট,আজ সে সাঁতারু নাফে স্রোতের অনুকূলে।যে শিশুর দুরন্তপনায় ব্যস্ত উঠান,আজ সে ঘুমিয়ে নিথর আঙিনার কোণে।সম্ভোগ শেষে টুকরোটুকরো নারীদেহ,একমুঠো নুন দাও পৃথিবী দেখুক শুটকি ইলিশ।না না দৃষ্টি খোলো না সভ্য জাতি,ওরা ত মানুষ নয়,অসভ্য কীট আরাকানের।যেখানে সংকীর্ণ জীবনের পথ,তুমি…

বুকের দুধে অনীহা যে শিশুর,
আজ আকণ্ঠ ভরপুর তার ঘোলাজলে!
যে শিশুর জন্য নিষিদ্ধ পুকুরঘাট,
আজ সে সাঁতারু নাফে স্রোতের অনুকূলে।
যে শিশুর দুরন্তপনায় ব্যস্ত উঠান,
আজ সে ঘুমিয়ে নিথর আঙিনার কোণে।
সম্ভোগ শেষে টুকরোটুকরো নারীদেহ,
একমুঠো নুন দাও পৃথিবী দেখুক শুটকি ইলিশ।
না না দৃষ্টি খোলো না সভ্য জাতি,
ওরা ত মানুষ নয়,অসভ্য কীট আরাকানের।
যেখানে সংকীর্ণ জীবনের পথ,
তুমি ও তোমরা উন্মুক্ত করে দাও মৃত্যুর গুহা।
না না খোলো না সীমানার কাঁটাতার,
তাদেরকে পুড়তে দাও অহিংসার দাবানলে।
গলে দড়ি বেঁধে টেনে হেঁচড়ে নিতে দাও,
প্রজন্মের পাপ মাইলকে মাইল যেখানে অট্টহাসি।
অতঃপর; যখন তৃপ্ত হবে পৈশাচিক মন,
বোবা বৃক্ষের ডালে ঝুলিয়ে দাও উলঙ্গ উপহাস।
এসো তাদের সাথে কোরাসে সুর মিলাই,
সব্বে সত্তা,সুখীত ভবন্তু আত্মা।।

Related posts

প্রশ্নপত্র ফাঁস রোধে মোহাম্মদ সোহেল এর কতিপয় পরামর্শ

প্রশ্নপত্র ফাঁসের হাত থেকেরেহাই পেতে আমার চিন্তা বা ভাবনা উপস্থাপনা করছি।১.একটি বাক্সে প্রশ্নের সিলগালা খাম টি রাখা থাকবে।২.বাক্সের মুখ আধুনিক…

Read more

বিরহ যন্ত্রণা ।। মোঃ লোকমান হোসেন শিশির ।।

বিরহ যন্ত্রণায় ক্ষণিকের আনন্দ ঘনভূত আমার জীবনক্লান্ত-শিক্ত অশ্রু আমার খোঁজে কার আশ্রয়-ভূবন ঘুরিয়া নাহি পেলাম নাহি পেলাম সুখ,আহা বারবার টানে…

Read more

বর্তমান আমি ।। মেহেদি হাসান ।।

অতীত আমি গেছি ভুলিমনের সুখে নিরাই ইরি।মাটিতে হাঁটু ফেলিমাথাটা নিচু করিমাটিটা খামচি ধরিআগাছাগুলো ফেলছি তুলি।ক্লান্তি তখন আসে ঘিরিহারানো দিনের গানগাইতে…

Read more

Leave the first comment