শম্ভু মৈত্র বাংলাদেশ তরুণ লেখক পরিষদের এক অনন্য নাম। যিনি প্রতিনিয়ত অনুপ্রেরণার মাধ্যমে জাগিয়ে রেখেছেন ক্রিকেট প্রেমী ভক্তদের। একই সাথে জায়গা করে নিয়েছেন কোটি কোটি মানুষের মধ্যে। স্বল্প পরিচয়ে তিনি একজন বাংলাদেশ তরুণ লেখক পরিষদের গর্ব, তরুণ লেখকদের অহংকার মাগুরা জেলা কমিটির সদস্য ও জাতীয় ধারাভাষ্যকার শম্ভু মৈত্র।
মাগুরা জেলায় এই মহান ব্যক্তির জন্মস্থান। তিনি ঐতিহ্যবাহি পুলুম গোলাম ছরোয়ার মাধ্যমিক বিদ্যালয়ের একজন সহকারি শিক্ষক।নিজস্ব জেলা সহ বাংলাভাষী মানুষের কাছে তিনি অধিক জনপ্রিয় একজন মানুষ।
সাংস্কৃতিক অঙ্গণে তাঁর অবাধ বিচরণ। গল্প ও কবিতা লেখায় তাঁর রয়েছে সুনিপুন হাতের ছোঁয়া।
আজ এই মহান ব্যক্তির শুভ জন্মদিন।
বাংলাদেশ তরুণ লেখক পরিষদের সর্বস্তরের লেখক, সাহিত্যিক, কবি, উপন্যাসিক, কর্মী ও সদস্যদের পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটি তাঁকে জানাচ্ছে শুভ জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন।
তাঁর ভালোবাসায় সিক্ত হবে প্রতিটি তরুণ লেখক সদস্যদের মন। তিনি আজীবন বেঁচে থাকবে ভক্ত হৃদয়ের মধ্যে। তাঁর দীর্ঘায়ু কামনা সকলের কাম্য।



