মো. আব্দুল আলীম

চলছি মোরা নিরবধি ,
যেমন চলে চিত্রা নদী ।
বাস্তবতার স্রোতোধারায়
নানান কথা বলছি।
উল্টো স্রোতে ভাসছি মোরা
যদিও বহে সঠিক ধারা,
সূর্য তাপে গলছি।
বাস্তবতার স্রোতোধারার
সত্য কথা বলছি।
শোনো ওহে একলা মাঝি,
দূরদেশে ওই যাচ্ছ বুঝি?
তোমার কাছে বলছি,
এ জীবন নয় সহজ এতো
তাইতো দুঃখে টলছি।
বাস্তবতার করুণ কথা
তোমায় শুধু বলছি।


