অপূর্ণ আরাধনা ।। জহিরুল আলম ।।

তুমি কি কেবলই রঙধনু?দূর আকাশের প্রান্তসীমায় না ছুঁয়ে দেখা অকৃত্রিম উজ্জ্বলতা! তুমি কি কেবলই অপূর্ণ স্বপ্নের হাতছানি? খুন হয়ে যাওয়া রাত্রের শেষ! তুমি কি কেবলই ক্ষয়ে যাওয়া নিঃশ্বাস? দুকূল ছাপিয়ে বয়ে চলা নদী! তুমি কি কেবলই মরীচিকা? তৃষ্ণার্ত মরু পথিকের ক্লান্ত দৃষ্টির ভুল!অথচ তোমার জন্য প্রতি প্রভাতেপবিত্র প্রার্থনায় ফেলি কত…

তুমি কি কেবলই রঙধনু?
দূর আকাশের প্রান্তসীমায়
না ছুঁয়ে দেখা অকৃত্রিম উজ্জ্বলতা!
তুমি কি কেবলই অপূর্ণ স্বপ্নের হাতছানি?
খুন হয়ে যাওয়া রাত্রের শেষ!
তুমি কি কেবলই ক্ষয়ে যাওয়া নিঃশ্বাস?
দুকূল ছাপিয়ে বয়ে চলা নদী!
তুমি কি কেবলই মরীচিকা?
তৃষ্ণার্ত মরু পথিকের ক্লান্ত দৃষ্টির ভুল!

অথচ তোমার জন্য প্রতি প্রভাতে
পবিত্র প্রার্থনায় ফেলি কত আঁখিজল!
তোমার জন্যই ফুল তোলে মালা গাঁথি
আশা বাঁধি দিগ্বিদিক ছুটে চলা পাখীর ডানায়!
তোমার জন্যই তো
প্রতি সন্ধ্যায় প্রদীপ জ্বালি বিরান ঘরে
ধূপ চন্দনের ধোঁয়া তুলি পূজারী পরাণে!
শুনেছি তুমি নাকি বিরহের কবি
তোমার কবিতায় আশ্রয় খুঁজে বেদনার ভ্রূণ!
শুধু আমার আর্তনাদ ছুঁয়ে দেখা হল না তোমার।

Related posts

প্রশ্নপত্র ফাঁস রোধে মোহাম্মদ সোহেল এর কতিপয় পরামর্শ

প্রশ্নপত্র ফাঁসের হাত থেকেরেহাই পেতে আমার চিন্তা বা ভাবনা উপস্থাপনা করছি।১.একটি বাক্সে প্রশ্নের সিলগালা খাম টি রাখা থাকবে।২.বাক্সের মুখ আধুনিক…

Read more

বিরহ যন্ত্রণা ।। মোঃ লোকমান হোসেন শিশির ।।

বিরহ যন্ত্রণায় ক্ষণিকের আনন্দ ঘনভূত আমার জীবনক্লান্ত-শিক্ত অশ্রু আমার খোঁজে কার আশ্রয়-ভূবন ঘুরিয়া নাহি পেলাম নাহি পেলাম সুখ,আহা বারবার টানে…

Read more

বর্তমান আমি ।। মেহেদি হাসান ।।

অতীত আমি গেছি ভুলিমনের সুখে নিরাই ইরি।মাটিতে হাঁটু ফেলিমাথাটা নিচু করিমাটিটা খামচি ধরিআগাছাগুলো ফেলছি তুলি।ক্লান্তি তখন আসে ঘিরিহারানো দিনের গানগাইতে…

Read more

Leave the first comment