দুধারে ধানের খেত। মাঝে রাস্তা। আঁকাবাঁকা পথ। হঠ্যাৎ ধমকা হাওয়া। দিগন্ত জুড়ে পাটের ক্ষেত। সবুজের সমাহার। আহা কি সুন্দর মনরোম দৃশ্যটা, কাঁঠবিড়ালের ছুটে চলা। মাঠের প্রান্ত ধরে কৃষকের সারি। দূরে যতটুকু চোখে দেখা যায় শুধু সবুজ আর সবুজ। রাস্তার পাশে খেজুর গাছের সারি। মাঠের মধ্যেখানে দাঁড়িয়ে আছে তাল গাছের সারি। একটু হাঁটলে পাওয়া যায় বটের ছায়াঘর প্রকট রৌদ্রে নিজেকে একটু প্রশান্তি দেওয়া মত নিরব স্থান। মায়া বাঁধনে জড়িয়ে আছে এখানকার মানুষের সম্পর্কের বাধন। যা কোন কিছুর বিনিময় ছিন্ন করার মত নয়। দাওয়া বসে কিছু কথা, গল্পে সময় কাটানো শুধু এখানেই সম্ভব আর কোথাও নয়। সভাপতি, বাংলাদেশ তরুণ লেখক পরিষদ, ঢাকা পলিটেকনিক কলেজ


