শুধুই আমার ।। আলী আজিম খাঁন ।।

তুমিতো শুধুই আমার- রাখছি তোমায় মনের মাঝে, তুমিতো শুধুই আমার- এক এক সময় এক এক সাজে। জানি না কি বলে যে- কেমন করে ডাকবো তোমায়, তবুও সুর তুলেছি- একা বসে শিমুল তলায় । ভেবেছি আসবে তুমি- টাপুর টুপুর বৃষ্টি সাজে, সুরেরও ছন্দে-তালে- ঝড়বে তুমি আমার মাঝে। জানি না কি আছে…

তুমিতো শুধুই আমার-
রাখছি তোমায় মনের মাঝে,
তুমিতো শুধুই আমার-
এক এক সময় এক এক সাজে।
জানি না কি বলে যে-
কেমন করে ডাকবো তোমায়,
তবুও সুর তুলেছি-
একা বসে শিমুল তলায় ।
ভেবেছি আসবে তুমি-
টাপুর টুপুর বৃষ্টি সাজে,
সুরেরও ছন্দে-তালে-
ঝড়বে তুমি আমার মাঝে।
জানি না কি আছে ঐ-
কাজল কালো চোখের মাঝে,
তবুও রাখছি তোমায়-
আমার বুকের এ পাশটাতে।
তোমাকে বাসছি ভালো-
এ জীবনে সর্বক্ষণে,
তুমিতো আছো ওগো-
আমার প্রেমের চিঠির ভাজে।
তুমিতো শুধুই আমার-
রাখছি তোমায় মনের মাঝে,
তুমিতো শুধুই আমার-
এক এক সময় এক এক সাজে।

সাধারণ সম্পাদক, বাংলাদেশ তরুণ লেখক পরিষদ, শেখ বোরহানুদ্দীন পোষ্ট গ্রাজ্যুয়েট কলেজ, ঢাকা। 

Comment

Related posts

প্রশ্নপত্র ফাঁস রোধে মোহাম্মদ সোহেল এর কতিপয় পরামর্শ

প্রশ্নপত্র ফাঁসের হাত থেকেরেহাই পেতে আমার চিন্তা বা ভাবনা উপস্থাপনা করছি।১.একটি বাক্সে প্রশ্নের সিলগালা খাম টি রাখা থাকবে।২.বাক্সের মুখ আধুনিক…

Read more

বিরহ যন্ত্রণা ।। মোঃ লোকমান হোসেন শিশির ।।

বিরহ যন্ত্রণায় ক্ষণিকের আনন্দ ঘনভূত আমার জীবনক্লান্ত-শিক্ত অশ্রু আমার খোঁজে কার আশ্রয়-ভূবন ঘুরিয়া নাহি পেলাম নাহি পেলাম সুখ,আহা বারবার টানে…

Read more

বর্তমান আমি ।। মেহেদি হাসান ।।

অতীত আমি গেছি ভুলিমনের সুখে নিরাই ইরি।মাটিতে হাঁটু ফেলিমাথাটা নিচু করিমাটিটা খামচি ধরিআগাছাগুলো ফেলছি তুলি।ক্লান্তি তখন আসে ঘিরিহারানো দিনের গানগাইতে…

Read more

Leave the first comment