ভালো থেকো তুমি ।। মৃদুল শারিয়ার পিয়াস ।।

আমি তো চাইনি কখনো তোমার ছোঁয়া পেতে, চাইনি তোমার বাহুজোরে বন্দী হতে। চাইনি মন পাগল রাতে তোমার হাত ধরে দূরে কোথাও হারিয়ে যেতে। আমি চাইনি তোমার নিঃশ্বাসের দাহে অঙ্গার হতে , শুধু চেয়েছি তোমায় একটু ভালোবাসতে। ভালোবাসা থেকে আমায় বঞ্ছিত করোনা তুমি , মন বলে আমায় ভালোবাসোনা তুমি। তবুও আমি…

আমি তো চাইনি কখনো তোমার ছোঁয়া পেতে,
চাইনি তোমার বাহুজোরে বন্দী হতে।
চাইনি মন পাগল রাতে তোমার হাত ধরে দূরে কোথাও হারিয়ে যেতে।
আমি চাইনি তোমার নিঃশ্বাসের দাহে অঙ্গার হতে ,
শুধু চেয়েছি তোমায় একটু ভালোবাসতে।
ভালোবাসা থেকে আমায় বঞ্ছিত করোনা তুমি ,
মন বলে আমায় ভালোবাসোনা তুমি।
তবুও আমি তোমায় ভালোবেসে যাবো চিরদিনই।
মাঝে মাঝে হয়তো মন ব্যাকুল হবে তোমার সাথে একটু কথা বলতে।
কখনও বা দূর থেকে একটুখানি দেখতে,
কিন্তুু না ভয় পেয়োনা তুমি।
তোমার ঝলমলে জীবনে কাঁটা হয়ে থাকবোনা আমি।
ভালো থেকো প্রিয়া আমার,
ভালো থেকো তুমি।

Related posts

প্রশ্নপত্র ফাঁস রোধে মোহাম্মদ সোহেল এর কতিপয় পরামর্শ

প্রশ্নপত্র ফাঁসের হাত থেকেরেহাই পেতে আমার চিন্তা বা ভাবনা উপস্থাপনা করছি।১.একটি বাক্সে প্রশ্নের সিলগালা খাম টি রাখা থাকবে।২.বাক্সের মুখ আধুনিক…

Read more

বিরহ যন্ত্রণা ।। মোঃ লোকমান হোসেন শিশির ।।

বিরহ যন্ত্রণায় ক্ষণিকের আনন্দ ঘনভূত আমার জীবনক্লান্ত-শিক্ত অশ্রু আমার খোঁজে কার আশ্রয়-ভূবন ঘুরিয়া নাহি পেলাম নাহি পেলাম সুখ,আহা বারবার টানে…

Read more

বর্তমান আমি ।। মেহেদি হাসান ।।

অতীত আমি গেছি ভুলিমনের সুখে নিরাই ইরি।মাটিতে হাঁটু ফেলিমাথাটা নিচু করিমাটিটা খামচি ধরিআগাছাগুলো ফেলছি তুলি।ক্লান্তি তখন আসে ঘিরিহারানো দিনের গানগাইতে…

Read more

Leave the first comment